শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাবিতে সুযোগ পেয়েও ভর্তি অনিশ্চিত তালার নয়মি সরকার

সেলিম হায়দার, তালা: সাতক্ষীরার তালার মেধাবী শিক্ষার্থী নয়মি সরকার ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা ও মানবিক ইউনিটে ১৭৪৯ তম স্থান অধিকার করেছেন। স্কুলজীবন থেকেই আর্থিক অনটন নিত্যসঙ্গী হওয়ায় চান্স পেয়েও ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে এই মেধাবীর।

নয়মি সরকার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কানাইদিয়া গ্রামের দিনমজুর জেমস যদু সরকার ও অর্চনা সরকারের মেয়ে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও অর্থাভাবে পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও পরবর্তী পড়ালেখা চালানের খরচ কীভাবে জোগাড় করবে এই শঙ্কায় দিন কাটছে নয়মি সরকার ও তাঁর পরিবারের।

নয়মি সরকার বাবা জেমস যদু সরকার বলেন, খলিলনগর ইউনিয়নের ফতেপুর গ্রামে আমার পৈত্রিক বাড়ী। স্ত্রী অসুস্থ হওয়ায় যে দুই শতক জমির উপরে বসবাস করতাম তা বিক্রয় করে তার চিকিৎসা করেছি। এখন আমি জালালপুর ইউনিয়নের কানাইদিয়া গ্রামে আমার শ্বশুর বাড়ীতে বসবাস করি।

এক ছেলে ও এক মেয়ে ও স্ত্রী নিয়ে আমার সংসার। আমি অন্যের জমিতে কাজ করে আমার সংসার চলে। চেলেমেয়েদের পড়াশুনার খরচ চালাতে আমার খুব কষ্ট হয়, কিভাবে মেয়েকে এখন ভর্তি করবো তা আমি নিজেও জানিনা।

নয়মি সরকার বলেন, আমার বাবা আমাদের দুই ভাই বোনের খুব কষ্ট করে পড়াশুনা করান। আমি এসএসসি ও এইচ এস সিতে এ প্লাস পেয়েছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা ও মানবিক ইউনিটে ১৭৪৯ তম স্থান অধিকার করেছি। টাকার অভাবে আমি কোচিং ও করতে পারিনি, কোন রকম অনলাইনের মাধ্যমে কোচিং করেছি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও শুধুমাত্র টাকার অভাবে ভর্তির ব্যাপরে অনিশ্চয়তা দেখা দিয়েছে আমার। আমি বিত্তবানদের কাছে ভর্তি ও লেখাপড়ার খরচের সহযোগিতা কামনা করছি।

খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু বলেন, আর্থিক অভাবে মেয়েটির বাবা এলাকা ছেড়ে কানাইদিয়া এলাকায় বসবাস করে। তার পড়াশুনার সহযোগিতা করার জন্য সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ করছি।

জালালপুর ইউনিনয়নের চেয়ারম্যান এম মফিদুল হক বলেন, আমার এলাকা থেকে নয়মি সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে , আমি তাকে আর্থিক সহযোগিতা করার চেষ্টা করবো।

তাকে সহযোগিতার হাত বাড়ালে তার এই নাম্বারে ০১৮৬৫০২১৫২৬ (জেমস যদু সরকার ) যোগাযোগ করতে অনুরোধ করেছেন তার পরিবার।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…