শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পিরোজপুরে তরুণীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

পিরোজপুরে পৃথক ঘটনায় তরুনীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ মে) পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন জেলার সদর উপজেলার পৌর এলাকার মুক্তারকাঠী গ্রামের বাবুল সরকারের মেয়ে রিক্তা সরকার (২০), পৌরসভার রাজারহাট এলাকার মৃত জাহাঙ্গির হোসেনের ছেলে তানভীর আলম প্রিম (৩০) ও বাজুকাঠী এলাকার আব্দুর রহিম ফরাজীর ছেলে জিহাদ হোসেন (০৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিক্তা সরকার ও তানভীর আলম প্রিম পৃথকভাবে আত্মহত্যা করেছেন।
আর শিশু জিহাদ পানিতে ডুবে মারা গেছে।
নিহত রিক্তা সরকারের ভাই হৃদয় সরকার জানান, তার বোন রিক্তার সঙ্গে ৪ বছর আগে খুলনা জেলার গোবিন্দ সাহার বিয়ে হয়।

কিন্তু বিয়ের পর থেকে তার স্বামী তাকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছেন।
রোববার (২২ মে) দুপুর ১২টার দিকে রিক্তাকে ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পাওয়া যায়।

তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক স্বাগতা হালদার তাকে মৃত ঘোষনা করেন।
ওই চিকিৎসক জানান, ধারনা করা হচ্ছে রিক্তা সরকার বিষপান করে আত্মহত্যা করেছেন।
একই দিনে পিরোজপুর পৌরসভার রাজহাট এলাকায় নিজ ঘরের মেঝেতে পাওয়া যুবক তানভীর আলম প্রিমও আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। এছাড়া সদর উপজেলার বাজুকাঠীতে নিজ বাড়ির পুকুরে পড়ে জিহাদ হোসেন নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

জিহাদের চাচা মোঃ সোহাগ শেখ জানান, রোববার দুপুরে সে নিজ বাড়ির পাশের পুকুরে পড়ে মারা যায়। নিখোঁজের আগে সে বাড়িতেই খেলা করছিল। পরে পরিবারের লোকজন তাকে না পেয়ে খোঁজা খুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখেন। জিহাদকে উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম মাসুদুজ্জামান ওই তিন মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এদের মধ্যে তরুনী ও যুবক আত্মহত্যা করেছেন। আর শিশু জিহাদ পানিতে পড়ে মারা গেছে।

একই রকম সংবাদ সমূহ

হঠাৎ ‘উঠে দাঁড়াল’ ঝড়ে উপড়ে পড়া গাছ, এলাকায় চাঞ্চল্য

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঝড়ে পড়ে যাওয়া একটি গাছের ডালপালা কাটার পর সেটি আবারবিস্তারিত পড়ুন

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

দৌলতদিয়ায় ফেরি থেকে পড়ে যাওয়া বাস উদ্ধার

রাজবাড়ী দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাট থেকে নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধারবিস্তারিত পড়ুন

  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা
  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা