শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পুঁথিগত বিদ্যা নয় কর্মমুখী শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তিতে রুপান্তরিত হতে হবে:এমপি সেঁজুতি

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি বলেন,পুঁথিগত বিদ্যা নয় কর্মমুখী বিদ্যার মাধ্যমে দক্ষ জনশক্তিতে রুপান্তরিত হতে হবে। দেশের যুব সম্প্রদায়কে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে গড়ে তুলতে হবে।উন্নয়নের গণতন্ত্র বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুল মন্ত্র। কারিগরির শিক্ষার উন্নতি, গ্রাম বাংলার মুক্তি,কারিগরি শিক্ষা গ্রহন করে নিজের হাতে জীবন গড়ে তুলতে হবে। কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আত্ম- কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পুরন হবে। বঙ্গবন্ধু আজন্মকাল মানুষের সেবা নিয়োজিত ছিলেন।আপনারাই সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণের গ্রহণের মাধ্যমে আত্ম-কর্মসংস্থান সৃষ্টি করবেন। দেশের সেবায় এগিয়ে আসবেন।

রোববার(১৭ মার্চ) বেলা ১১ টায় সাতক্ষীরা বিনেরপোতাস্থ সরকারি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেঁজুতি এসব কথা বলেন।

সাতক্ষীরা সরকারি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কে এম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সরকারি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক মো. তৌহিদুল আলম শেখ, মো. আনারুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সীমা সিদ্দিকী, মহিলা আওয়ামী লীগ নেতা কাজী মেহেরুন নেছা, ইকবাল জয়,বাবসের মো. দিদারুল ইসলাম প্রমুখ।

সাতক্ষীরা সরকারি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছালে এমপি সেঁজুতিকে ফুলের শুভেচ্ছা জানান টিটিসির পক্ষে।পরে তাকে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই বলেবিস্তারিত পড়ুন

ব্যারেজের পর দ্বিতীয় পদ্মা সেতু করার সিদ্ধান্ত: সংস্কৃতি প্রতিমন্ত্রী

পদ্মা ব্যারেজের পাশাপাশি দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের কথা জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলীবিস্তারিত পড়ুন

পদ্মা ব্যারাজ হলে ৭ কোটি মানুষ উপকৃত হবে: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, পদ্মা ব্যারাজ নির্মাণ হলে শুধু রাজবাড়ী নয়,বিস্তারিত পড়ুন

  • আ. লীগ নিয়ে প্রশ্ন করলে আমরা বিব্রত বোধ করি: প্রতিমন্ত্রী শাহে আলম
  • পদ্মা ব্যারাজের নকশা প্রধানমন্ত্রী নিজেই করছেন: অর্থ উপদেষ্টা
  • তৃতীয় দফায় খোলা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
  • বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, বৈধ হলেই প্রার্থী: মীর শাহে আলম
  • বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
  • এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার
  • সাতক্ষীরায় মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ