বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পুলিশ দেখে বোরকা টেনে ‘মাস্ক’ বানালেন পুরুষ যাত্রী!

করোনা সংক্রমণ প্রতিদিন বেড়ে চলায় সোমবার থেকে দেশব্যাপী লকডাউন চলছে। দ্বিতীয় দিনটি ছিল একেবারেই ঢিলেঢালা। রাস্তায় শুধু বাসের দেখা ছিল না। এছাড়া ব্যক্তিগত গাড়ি, সিএনজি অটোরিক্সা সবই চলেছে। মানুষ যেন কিছুই হয়নি- এমন ভাব নিয়ে রাস্তায় নেমেছে। আবার অনেকে নেমেছে প্রয়োজনে। চট্টগ্রামে তেমনি দুই যাত্রী পুলিশের নজরে পড়েন।

চট্টগ্রাম পুলিশের রাঙ্গুনিয়া সার্কেলের ফেসবুক পেইজে এই ঘটনার সচিত্র বর্ননা করা হয়েছে। ঘটনা বর্ননায় সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) শামীম আনোয়ার জানিয়েছেন, ‘সহযাত্রীর বোরকায় তাহার অন্যরকম ‘মাস্ক’। সিএনজিতে হাসিমুখে গল্প করতে করতে যাচ্ছিলেন তারা দুইজন। মাস্ক নেই একজনের মুখেও। আমি থামার সংকেত দিতেই মহিলাটি এতক্ষণ ধরে মুখের নিচে নামানো নিকাব দ্রুত উপরে উঠিয়ে মুখমণ্ডল ঢেকে ফেললেন।’

‘আমাদের মাস্ক সংক্রান্ত প্রশ্নবাণ থেকে আপাতত মুক্তি মিলেছে তার। কিন্তু পুরুষটি? তিনি কি করে নিজেকে বাঁচাবেন! তার তো আর নিকাব বা এ ধরনের কিছু নেই। হাতের কাছে কোন কিছু খুঁজে না পেয়ে অগত্যা নারী সহযাত্রীর বোরকার স্কার্ফ দিয়েই….! পুলিশের হাত থেকে বাঁচা ভীষণ জরুরি, করোনা ভাইরাস থেকে নয় কিন্তু!’

একই রকম সংবাদ সমূহ

আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, সরকারবিস্তারিত পড়ুন

সাড়ে ছয় বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর

২০২০ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সাড়ে ছয় বছরে সারা দেশেবিস্তারিত পড়ুন

ধর্ম যার যার, পরিচয় আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্মবিস্তারিত পড়ুন

  • মানিকগঞ্জে ১২ পূজামণ্ডপ পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী
  • চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • নাটোরে পণ্য কিনতে গিয়ে সড়কে প্রাণ গেল শরীয়তপুরের পাঁচ ব্যবসায়ীর
  • ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির
  • রাজশাহীতে আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • সৌদিতে মৃত্যুদণ্ড : নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার
  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা
  • জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী
  • ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা
  • সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: প্রধানমন্ত্রী