শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পুলিশ সুপার মোঃ সজিব খান কে সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি : সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ সজিব খান কে সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শীতের কুয়াশামাখা সকালে উৎসবের আমেজে ফুলেল শুভেচ্ছা ও উপহার দিয়ে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রধান অতিথি ও তার পরিবারকে বরণ করে নেয়। এসময় সহকারী শিক্ষিকা রেবেকা সুলতানার নেতৃত্বে কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রধান অতিথিকে গার্ড অফ আনার প্রদান করা হয়।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ৯ টায় স্কুলের হলরুমে সাতক্ষীর প্রি ক্যাডেট স্কুলের প্রিন্সিপাল আহমেদুর রহিম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ সজিব খান। অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষিকা ছন্দা রাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের সহধর্মিণী সাহানাজ সুলতানা। সংবর্ধনা অনুষ্ঠানে দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন অভীক বসু, নৃত্য পরিবেশন করেন মারিয়া তাবাসসুম, বর্ষা ঘোষ, মহুয়া বাড়ৈ পিউ, তাসবিহ আবেদিন, কবিতা আবৃত্তি করেন নিধি বিশ্বাস, ইংরেজিতে স্বাগতম ও অভিনন্দন বক্তব্য রাখেন নাজহা তাবাসসুম, সুদিপ্ত চন্দ্র প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষিকা সাদিয়া ইসলাম, কার্তিক রং, পিজুষ মন্ডল, শাহনাজ পারভীন, কৃষ্ণপদ কুলীন, রেবেকা সুলতানা, তাজমিন সুলতানা, সাজু রায়, পূজা দত্ত, সুশান্ত ঘোষ, রহিমা খাতুন, বিশ্বজিৎ দাস প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীর প্রি ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়নবিস্তারিত পড়ুন

  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান