মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নাম উঠতে পারে গিনেস বুকে

পৃথিবীর সবচেয়ে ছোট গরু সাভারের আশুলিয়ার ‘রানি’, বিড়ালের সাইজ

কোরবানির ঈদকে সামনে রেখে দেশে কোন গরু বড়, কত বেশি ওজনদার, কত বেশি দাম-এসবই নিয়ে যখন আলোচনার মুখরতা, তখন বিপরীত খবর পাওয়া গেল রাজধানী ঢাকা লাগোয়া সাভারের আশুলিয়া থেকে।

সবচেয়ে বড় কিংবা ওজনওয়ালার জন্য নয় বরং এই সুনাম ছড়িয়েছে সবচেয়ে ছোট হওয়ায়। পৃথিবীর সবচেয়ে ছোট গরু হিসেবে গিনেস বুকে নাম উঠতে পারে ‘রানির’।

গরুটির নাম ‘রানী’। উচ্চতা মাত্র ২০ ইঞ্চি। লম্বায় ২৭ ইঞ্চি। এই খর্বাকৃতির গরুটির ওজন মাত্র ২৬ কেজি। বয়স প্রায় দুই বছর। দেখতে একটি বন বিড়ালের মতো। কোরবানি দেওয়ার উপযুক্ত। দাম উঠেছে সাড়ে ৫ লাখ টাকা পর্যন্ত।

সাভারের আশুলিয়ার চারিগ্রামের এই ‘রাণী’ হলো পৃথিবীর সবচেয়ে ছোট গরু।

বক্সার ভূট্টি জাতের এই খর্বাকৃতির গরুটিকে বিশ্ব রেকর্ডে জায়গা করে দিতে ইতোমধ্যে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে এটির মালিক সাভারের ‘শিকড় এগ্রো লিমিটেড’। পরীক্ষা নিরীক্ষায় উত্তীর্ণ হলে বিশ্বে ছোট গরুর রেকর্ডে ভারতকে পেছনে ফেলতে যাচ্ছে বাংলাদেশ।

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে সর্বশেষ তথ্য অনুযায়ী-এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে ছোট গরুটি রয়েছে ভারতের কেরালা রাজ্যে। ৪ বছর বয়সী ওই গরুটি লাল রঙের। যেটির উচ্চতা ২৪ ইঞ্চি (২ ফুট)। আর ওজন ৪০ কেজি। গরুটির নাম নাম ‘মানিকিয়াম’। ভারতের গরুটি ল্যাব্রাডার কুকুরের চেয়েও ছোট। দক্ষিণ ভারতের রাজ্য কেরালার আথোলিতে বাস মানিকিয়ামের। এর মালিক অক্ষয় এনভি নামের এক ব্যক্তি।

এদিকে সাভারের আশুলিয়ার চারিগ্রামে পাওয়া গরু ‘রাণী’ ভারতের ‘মানিকিয়াম’ এর চেয়েও কম ওজন ও উচ্চতার।

শিকড় এগ্রোর মালিক কাজী আবু সুফিয়ান বলেন, দুই বছর আগে নওগাঁর এক খামারির থেকে গরুটি ক্রয় করি। রাণীকে দিনে দুই বেলা খাবার দিতে হয়। সাধারণ গরুর তুলনায় এটির খাবার অনেকটা কম প্রয়োজন হয়।

স্থানীয় এক পশু চিকিৎসক বলেন, ছোট্ট এই গরুটি পুরোপুরি সুস্থ রয়েছে। এর উচ্চতা এবং ওজন আর বাড়ার সম্ভাবনা নেই। খামারে আরও চারটি ছোট গরু থাকলেও তা এতো ছোট নয়। রানীই সবচেয়ে ছোট। ছোট এ গরুটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ টাকা।
তবে কাজী আবু সুফিয়ান এটি বিক্রি করতে ইচ্ছুক নন।

শুক্রবার গিনেস বুকে নাম ওঠানোর জন্য আবেদন করেছেন রানীর মালিক কাজী আবু সুফিয়ান। সাড়াও পেয়েছেন তিনি।

তবে গিনেস বুকে নাম ওঠাতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

তিনি বলেন, ওরা ৯০ দিনের মধ্যে অফিসিয়ালি নোটিশ করবে। লম্বা বা উচ্চতা- আমরা যেদিক দেখি না কেন রানী সবদিকেই এগিয়ে আছে। সবচেয়ে ছোট। এর বয়স অলরেডি ২৩ মাস। এটা দেখলে বুঝবেন, বড় হওয়ার সুযোগও নেই। দুই দাঁত হয়ে যাওয়ায় এটা আর বড় হওয়ার সুযোগ নেই। বয়স অনুযায়ী এটাকে কোরবানি দেওয়ার উপযুক্ত। গরুটি প্রজননের উপযুক্তও হয়েছে। ছোট হওয়ায় ডাক্তারের পরামর্শে প্রজনন করা হয়নি। এটি দেখতে ছাগলের থেকেও ছোট। একটি বন বিড়ালের মতো সাইজ এটির।

একই রকম সংবাদ সমূহ

দুর্গাপূজায় বাড়লো ছুটি, বাড়লো অনুদানও

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে অনুদানের পরিমাণও বাড়িয়েছে সরকার। দুর্গাপূজার জন্যবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারেরবিস্তারিত পড়ুন

গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য

দেশে চলমান পরিস্থিতি নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে আগামীবিস্তারিত পড়ুন

  • আলোচনা করে সংবিধানে ‘ইনক্লুসিভ’ সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির
  • অপতথ্য রোধে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা দরকার : তথ্য উপদেষ্টা
  • নাশকতাকারীদের বিরুদ্ধে যে ঘোষণা দিলেন গয়েশ্বর
  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা যেন নিপীড়নের শিকার না হন, সতর্ক সরকার
  • ১২৩ বছর বয়সেও চশমা ছাড়াই কোরআন পড়েন আব্বাস
  • পাকিস্তানের অনুমতি না পাওয়ায় ঢাকায় আসেনি রূপপুরের জ্বালানি
  • জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, জানতে রুল
  • রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফর সার্থক ও সফল হয়েছে : হুমায়ুন কবির