বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রতিরক্ষা ও এভিয়েশনে একসঙ্গে কাজ করবে ঢাকা-আঙ্কারা: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে প্রতিরক্ষা, এভিয়েশন, আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) এবং চিকিৎসা খাতে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

শুক্রবার (৫ জুন) রাজধানীর একটা হোটেলে বন্ধুপ্রতিম দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসেন।

পরে দ্বিপাক্ষিক বৈঠক করেন খলিলুর রহমান এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে খলিলুর রহমান এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে স্ট্র্যাটিজিক বন্ধুত্ব বাড়াতে চায় বাংলাদেশ। তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় বাংলাদেশ। আপাতত অন্তর্বর্তী চুক্তি করা যায় কিনা তা নিয়ে আলোচনা চলছে।

এদিকে একই ভেন্যুতে ঢাকা-আঙ্কারা সাংস্কৃতিক বিনিময় সম্পর্কিত সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এরআগে, গত এপ্রিলে হাকান ফিদানের আমন্ত্রণে তুরস্ক সফর করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
শুক্রবার (৫ জুন) সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বন্ধু দুদেশের প্রতিনিধিরা বৈঠকে বসেন।
পরে, দ্বিপাক্ষিক বৈঠক করেন খলিলুর রহমান এবং হাকান ফিদান। এখানেই সাংস্কৃতিক বিনিময়ের সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

একই রকম সংবাদ সমূহ

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কখনো কোনো জাতিকে শক্তিশালী করতে পারে না বলেবিস্তারিত পড়ুন

দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ

রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচনবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী
  • ৩৬ জুলাইয়ে তরুণরা শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী
  • প্রথমে অর্থনীতি স্থিতিশীল হবে, এরপর ধীরে ধীরে গতি ফিরবে: অর্থমন্ত্রী