শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে অবসর ভেঙে জাতীয় দলে ফিরলেন তামিম

আন্তর্জাতিক ক্রিকেট থেকে হটাৎ করেই অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর নাগাদ চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা জানান বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক।
তবে একদিন পরেই অবসর ভেঙে জাতীয় দলে ফেরার ঘোষণা দিলেন এই ক্রিকেটার।
শুক্রবার (৭ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে বের হয়ে ক্রিকেটে ফেরার ঘোষণা দেন তামিম।

অবসরের সিদ্ধান্ত নিয়ে কথা বলতে তামিমকে ডাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৭ জুলাই) সকালেই চট্টগ্রাম ছেড়ে ঢাকায় চলে আসেন তামিম। বেলা আড়াইটায় গণভবনে প্রবেশ করেন তামিম। তামিমের সঙ্গে ছিলেন তার স্ত্রী আয়শা। এছাড়া ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি মর্তুজা।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বের হয়ে ক্রিকেটে ফেরার ঘোষণা দেন চট্টগ্রামের এই ক্রিকেটার। তবে আপাতত দেড় মাসের বিশ্রামে থাকবেন তিনি। আসন্ন এশিয়া কাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন দেশসেরা এই ব্যাটার।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে গণভবন থেকে বের হয়ে গণমাধ্যমকে তামিম বলেন, ‘আজ দুপুরবেলায় আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। উনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিটয়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি। কারণ আমি সবাইকে না বলতে পারি কিন্তু দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি তাকে না বলা আমার পক্ষে অসম্ভব। তাতে অবশ্যই পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড়মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর নাগাদ চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনে অশ্রুসিক্ত চোখে তিনি বলেছিলেন, ‘গতকাল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিই আমার শেষ আন্তর্জাতিক খেলা। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে এই মুহূর্তে অবসরের ঘোষণা দিলাম। এই সিদ্ধান্তটি আমি হুট করে নেইনি। আমি গত কয়েকদিন থেকে এটা ভাবছিলাম। আমি আমি পরিবারের সঙ্গেও কথা বলেছি। আমি মনে করি এটাই সঠিক সময় সিদ্ধান্ত নেওয়ার।’

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার
  • বিডি নিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ