সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রভাবশালীদের ৭৭৮ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল

সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে জমা না দেওয়ায় সারা দেশে ৭৭৮টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।

সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা (ডিসি) এসব অস্ত্রের লাইসেন্স বাতিল করেছেন।

অস্ত্রের লাইসেন্স বাতিল হওয়া ব্যক্তিদের মধ্যে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সংসদ-সদস্য ও প্রভাবশালীরা রয়েছেন।

অপরদিকে বেঁধে দেয়া সময়ের মধ্যে যারা আগ্নেয়াস্ত্র জমা দিয়েছেন, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সেসব অস্ত্র ফেরত দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। যেসব অস্ত্র আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে ব্যবহার করার আশঙ্কা রয়েছে, সেসব ফেরত দেয়া হবে না। যারা ফৌজদারি অপরাধে দণ্ডিত বা মামলা চলমান, তারাও অস্ত্র ফেরত পাবেন না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, লাইসেন্স বাতিল হওয়ায় অস্ত্রগুলো এখন অবৈধ। এসব অস্ত্র উদ্ধারে সব জেলা পুলিশ সুপারকে (এসপি) চিঠি দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে বলা হয়েছে। এসব অস্ত্রের বেশিরভাগ ঢাকা, চট্টগ্রাম ও পাবনা জেলার। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদে বিভিন্ন সময় বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহারের ঘটনা ঘটেছে। রাজনৈতিক কর্মসূচিতে ও প্রতিপক্ষকে ভয় দেখাতে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা বৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন করেন। কখনো অবৈধ অস্ত্র ব্যবহার করে পরে সেটিকে বৈধ অস্ত্র বলে দাবি করার ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় বেশিরভাগ সময় নিশ্চুপ ছিল জেলা প্রশাসন ও পুলিশ। অথচ ‘আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা-২০১৬’ অনুযায়ী, কোনো ব্যক্তি নিজের লাইসেন্সের বিপরীতে নেওয়া অস্ত্র শুধু আত্মরক্ষার জন্য বহন ও ব্যবহার করতে পারবেন। অন্যের মধ্যে ভীতি বা বিরক্তি তৈরি হতে পারে, এমন ক্ষেত্রে অস্ত্র প্রদর্শন করা যাবে না। এটি করলে তার অস্ত্রের লাইসেন্স তাৎক্ষণিকভাবে বাতিলযোগ্য হবে।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদে (২০০৯-২০২৪) সারা দেশে ১৯ হাজার ৫৯৪টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় ৮ আগস্ট। পরে ২৫ আগস্ট বিগত সরকারের সময় অনুমোদন দেওয়া সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই সঙ্গে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ৫ আগস্ট পর্যন্ত যাদের লাইসেন্স দেওয়া হয়েছে, তাদের গত ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ অস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে বলা হয়। বেঁধে দেওয়া এই সময়ের মধ্যে অনেকে অস্ত্র জমা দেননি।

মন্ত্রণালয় সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাকা জেলায় সবচেয়ে বেশি অস্ত্রের লাইসেন্স বাতিল হয়েছে। এ ছাড়া পাবনায় ১৪১, চট্টগ্রামে ৭৩, যশোরে ৬৬, সিলেটে ৬৩ ও কক্সবাজারে ৩৮টি অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে। যে ৭৭৮টি অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে, সেগুলোর অধিকাংশের মালিক আওয়ামী লীগ সরকারের সংসদ-সদস্য, ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তি।

একাধিক জেলা প্রশাসক জানান, লাইসেন্সধারী ব্যক্তিরা বেশিরভাগ বিদেশে চলে গেছেন। কেউ কেউ দেশে আত্মগোপনে রয়েছেন। লাইসেন্সধারীদের কেউ কেউ বলেছেন, তাদের অস্ত্র লুট হয়ে গেছে।

একই রকম সংবাদ সমূহ

সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে যাওয়ার বিষয়ে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের সময় পুরো টিম যেন একসঙ্গে চা খেতে বাবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো নির্ধারিত হয়নি: ইসি সচিব

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতারবিস্তারিত পড়ুন

  • বিভেদ-বিভাজন চলতে থাকলে শেখ হাসিনা তালি বাজাবে: রিজভী
  • হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ
  • বিরোধীদল এখন নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • আহত আলিফের প্রতি সহমর্মিতা জানিয়ে চোখে ব্যান্ডেজ পরে বক্তব্য দিলেন পাটওয়ারী
  • বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • ঢাকার চারপাশের নৌপথে বেসরকারি উদ্যোগে চলবে ওয়াটার বাস
  • বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • পুলিশের ওপর হামলা হতে পারে, এমন সুনির্দিষ্ট তথ্য নেই: ডিবি