বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রাথমিকে চালু হচ্ছে ইংরেজি ভার্সন

প্রাথমিক বিদ্যালয়েও চালু হচ্ছে ইংরেজি ভার্সন। দেশের প্রতিটি জেলায় একটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি ভার্সন চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। এ জন্য সংশ্লিষ্ট স্কুলে দুজন আলাদা ইংরেজি শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

রোববার রাজধানীর একটি অভিজাত হোটেলে এক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

জাকির হোসেন বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বাংলার পাশাপাশি ইংরেজি ভার্সন চালু করার চিন্তা রয়েছে। এটি চালু হলে প্রাথমিকের বাংলার পাশাপাশি ইংরেজি ভার্সনেও পড়ার সুযোগ পাবে শিক্ষার্থীরা।

তিনি বলেন, সরকারি স্কুলে ইংরেজি ভার্সন চালু করতে শিগগিরই পাইলটিং শুরু হবে। প্রথমে রাজধানীতে শুরু করা হবে। সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই আমরা এটি শুরু করতে চাচ্ছি।

তিনি বলেন, ‘প্রাথমিক স্কুলে শিক্ষকদের মান অনেক বেড়েছে। একে কাজে লাগিয়ে আমরা শিক্ষার্থীদের ইংরেজিতে আরও দক্ষ করতে চাচ্ছি। সে জন্য এই উদ্যোগ নিতে যাচ্ছি। ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় এক হাজার প্রাথমিক শিক্ষককে ৯টি প্রাইমারি ট্রেনিং ইন্সটিটিউটের (পিটিআই) মাধ্যমে ইংরেজির বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। পর্যায়ক্রমে আরও এক লাখ ৩০ হাজার শিক্ষককে ইংরেজি ভাষার ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। এ বাবদ ৪৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে তরুণ সমাজই নতুন সভ্যতার মূল চালিকা শক্তি বলেবিস্তারিত পড়ুন

গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই ওবিস্তারিত পড়ুন

‘কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন’ : ফোনালাপে পরশকে কাদের

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতবিস্তারিত পড়ুন

  • ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি
  • রাষ্ট্রপতি পদে দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে কী হবে জানালেন চিফ হুইপ
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • দুই উপলক্ষে তারেক রহমানকে ভারতে আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সোয়াল
  • বিএনপির পরবর্তী মহাসচিব পদে রিজভীসহ আলোচনায় যারা
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • দলের বাইরে ভোট দিলে ৭০ অনুচ্ছেদ কার্যকর হবে কি না, তা রাজনৈতিক প্রশ্ন: ইসি সচিব
  • শিক্ষক নিয়োগ নিয়ে ছড়ানো তথ্য সঠিক নয়, শিক্ষার্থীদের আন্দোলনের সমালোচনা শিক্ষামন্ত্রীর
  • যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী
  • বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না: অর্থমন্ত্রী
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোট হবে বিকেল ২টা থেকে ৫টা
  • শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ