শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফেনী নদীতে বাংলাদেশ-ভারতের মৈত্রী সেতু উদ্বোধন

বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন মাইলফলক ফেনী নদীর ওপর নির্মিত প্রথম মৈত্রী সেতু। ত্রিপুরার সাবরুম ও খাগড়াছড়ির রামগড়ের মধ্যে সংযোগ স্থাপনকারী সেতুটি উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সকালে ভার্চুয়ালি সেতু উদ্বোধনের পর মোদি বলেন, এ সেতু পুরো দক্ষিণ এশিয়ায় যোগাযোগের অনন্য মাধ্যম হয়ে দাঁড়াবে। অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রাজনৈতিক সীমারেখা উন্নয়ন ও বাণিজ্যে বাধা হতে পারে না।

২০১৫ সালের ৬ জুন ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী যৌথভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন দুই দেশের মধ্যকার প্রথম মৈত্রী সেতুর। মুজিবশতবর্ষ আর স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সফরে আসার দুই সপ্তাহ আগেই ভিডিও কনফারেন্সে নবনির্মিত এই সেতু খুলে দেয়ার আয়োজন করল ভারত।

মঙ্গলবার (০৯ মার্চ) সকালে ত্রিপুরার সাবরুম ও খাগড়াছড়ির রামগড়ের মধ্যে ফেনী নদীতে নির্মিত এই সেতুটি উদ্বোধন করেন নরেন্দ্র মোদি। ভার্চুয়াল উদ্বোধনী আনুষ্ঠানিকতায় ভিডিও বার্তার মাধ্যমে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

তিনি বলেন, রাজনৈতিক সীমারেখায় আটকে থাকতে পারেনা বাণিজ্য ও উন্নয়ন। এ সেতু আমাদের দু’দেশের মধ্যে সেতুবন্ধন রচনা করবে না। ববং ব্যবসা ও বাণিজ্যের ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করবে। শুধু চট্টগ্রাম পোর্ট নয় চট্টগ্রাম বিমানবন্দরও ত্রিপুরাবাসী ব্যবহার করতে পারবে।

এ সময় দিল্লী থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এই সেতুটি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়ায় যোগাযোগের নতুন ধারা উন্মোচন করবে।

ভারতের ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেড ভারতীয় অর্থায়নে এটি নির্মাণ করেছে। এখান থেকে অল্প দূরত্বেই অবস্থিত চট্টগ্রাম সমুদ্র বন্দর।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন

  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী
  • উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী
  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার