বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফের ট্রায়ালে মেট্রোরেল

আবারও রাজধানীবাসী দেখল স্বপ্নের মেট্রোরেলের যাত্রা।

সকালে দ্বিতীয়বারের মতো ট্রায়াল সম্পন্ন করল কর্তৃপক্ষ। ট্রায়ালে ৪টি স্টেশন ঘুরে উত্তরার দিয়াবাড়ির ডিপোতে ফিরে যায় মেট্রোরেলটি। স্বপ্নের মেট্রোরেলের অগ্রগতিতে যানজট থেকে মুক্তির অপেক্ষায় নগরবাসী।

শনিবার (৯ অক্টোবর) সকালে নগরে মেট্রোরেল। হুইসেল বাজিয়ে লাল-সবুজ আর সাদার মিশেলে মেট্রোর কোচ যখন ভায়াডাক্ট স্পর্শ করে, দৃশ্যপটে তখন নগরবাসীর স্বপ্ন।

এই স্বপ্নকে আরেকটু এগিয়ে নিতে দ্বিতীয় দফায় ট্রায়াল হয়েছে। স্বপ্নের যাত্রা যেন নির্বিঘ্ন ও নিরাপদ হয় তাই তো বারবার এই উদ্যোগ।

সংশ্লিষ্টরা জানান, বাণিজ্যিকভাবে যাত্রার পূর্বে কিছুদিন পরপরই এভাবে চলবে নগরের কাঙ্ক্ষিত গণবাহন। কারিগরি দিকগুলো আরেকটু এগিয়ে নেওয়া আরেকটু শানিত করতেই এ আয়োজন।
শনিবার সকাল সাড়ে ১০টায় মেট্রোরেলের উত্তরা দিয়াবাড়ি ডিপো থেকে ছয়টি কোচ নিয়ে শুরু হয় স্বপ্ন যাত্রার পরীক্ষমূলক যাত্রা। উত্তরার উত্তর, উত্তরা সেন্টার ও দক্ষিণ স্টেশন পার হয়ে সাড়ে ১১টায় আসে পল্লবী স্টেশনে। এর কিছুক্ষণ বাদেই আবারও ডিপোর পথে যাত্রা করে রেলগাড়িটি।

মেট্রোর উপস্থিতি জানান দিতেই উচ্ছ্বাস আর আবেগে উদ্ভাসিত হন নগরবাসী। স্বপ্ন বাস্তবায়নের কাছাকাছি দাঁড়িয়ে উল্লাস প্রকাশ করেন তারা।

যানজটে নাকাল নগরবাসীর প্রত্যাশা খুব শিগগিরই চালু হবে মেট্রোরেল। বাঁচাবে সময় আর অর্থ।

এর আগে গত ২৯ আগস্ট শুরু হয় আনুষ্ঠানিক ট্রায়াল। আগামী বছরের দেশের প্রথম উড়াল ট্রেনের বাণিজ্যিকভাবে যাত্রা শুরুর কথা রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন

  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী
  • উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী
  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার