ফের ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী


পূর্বনির্ধারিত দ্বিপক্ষীয় সফরের অংশ হিসেবে আগামী (২১ জুন) দিল্লিতে যাচ্ছেন বাংলাদেশ সরকারপ্রধান। সর্বশেষ গত ৮ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে দেশটিতে গিয়েছিলেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর ভারত সফরের এ বিষয়টি বৃহস্পতিবার যুগান্তরকে নিশ্চিত করেছে নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র।
সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সফর পূর্বনির্ধারিত ছিল। তারই অংশ হিসেবে প্রধানমন্ত্রী আগামী ২১ জুন দুই দিনের সফরে দিল্লি যাচ্ছেন। এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে গত ৯ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে ৮ জুন দেশটিতে সফরে যান শেখ হাসিনা। বিশ্বের অন্যান্য অতিথিদের সঙ্গে আমন্ত্রিত হয়ে সেখানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শপথ অনুষ্ঠানে যোগদান শেষে ১০ জুন দেশের ফেরেন বাংলাদেশ সরকারপ্রধান।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশনবিস্তারিত পড়ুন

চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার
দেশের কৃষকদের নিবন্ধন, কৃষি উপকরণ সহায়তা প্রদান ও পর্যায়ক্রমে দেশব্যাপী কৃষক কার্ডবিস্তারিত পড়ুন

সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বে জনগণের আস্থা অর্জনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
সততা, দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনবিস্তারিত পড়ুন


