মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফেরিতে ঘরমুখো যাত্রী-গাড়ির চাপ

ঈদের আগে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার ঘরমুখো মানুষ।

শনিবার সকাল থেকেই মানিকগঞ্জের পাটুরিয়া, মুন্সীগঞ্জের শিমুলিয়া, মাওয়া, মাদারীপুরের বাংলাবাজার নৌপথে যাত্রী ও যানবাহনের প্রচণ্ড ভিড় বেড়েছে।

ফেরি ও লঞ্চে যাত্রীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে ঘাট কর্তৃপক্ষদের। মাইকিং করা হলেও যাত্রীদের স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি।

বিশেষ করে লঞ্চে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের নির্দেশ মানছে না শিমুলিয়া-মাঝিরকান্দি-কাওড়াকান্দি লঞ্চ চালক-শ্রমিকেরা। তারা অর্ধেকের বেশি যাত্রী উঠাতে মরিয়া হয়ে উঠেছে। যাত্রীরা নিয়ম-শৃঙ্খলার তোয়াক্কা না করে লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে উঠে পড়ছেন। ফেরিতেও একই অবস্থা। লঞ্চে স্থান না পেরে ফেরিতেও অনেক যাত্রী পদ্মা পার হচ্ছে। গরু ভর্তি ও পণ্যবাহী ট্রাকসহ ঢাকামুখী যাত্রীও রয়েছে।

সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানার প্রবণতা লক্ষ্য করা যায়নি। স্বাস্থ্যবিধি ছাড়াই ফেরি ও লঞ্চে যাত্রী পারাপার করার ফলে করোনা সংক্রমণের ঝুঁকি আরও মারাত্মক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফেরিঘাট সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সকাল থেকেই শিমুলিয়া ঘাট হয়ে দক্ষিণাঞ্চলের দিকে যাত্রা করে ২১ জেলার মানুষ।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের এজিএম (মেরিন) আহম্মদ আলী জানান, শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ৫ শতাধিক যানবাহন। শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে ১৭টি ফেরির মধ্যে ১৪টি ফেরি সচল রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিএ’র ঘাট পরিদর্শক মো. সোলায়মান হোসেন জানান, শিমুলিয়া-মাঝিরকান্দি-কাওড়াকান্দি নৌ-রুটে ৮৭টি লঞ্চের মধ্যে ৮৩টি লঞ্চ চলাচল করছে। মাইকিং করে যাত্রীদের স্বাস্থ্যবিধি মানার জন্য সার্বক্ষণিক চেষ্টা করা হচ্ছে। লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করতে না পারে সেজন্য লঞ্চঘাটে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন। ICTবিস্তারিত পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্নবিস্তারিত পড়ুন

ভারতের গণমাধ্যমে হাসিনার সাক্ষাৎকার অপ্রত্যাশিত : তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ভারতেবিস্তারিত পড়ুন

  • অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ: স্থানীয় সরকারমন্ত্রী
  • ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • অভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টনে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • দেশে ফিরলেই শেখ হাসিনাকে জেলে যেতে হবে : শামা ওবায়েদ
  • ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু
  • জামায়াতকে ছাড় দিতে নারাজ এনসিপি, হঠাৎ কৌশলগত সিদ্ধান্ত
  • এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব
  • ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা
  • অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিগগিরই সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী
  • ৩ মাসের মধ্যে ঢাকার চারপাশে ওয়াটার বাস চালু হবে: নৌমন্ত্রী