শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফ্যাসিবাদীর বিরুদ্ধে ‘ওয়ান ম্যান আর্মি’ হিসেবে লড়াই করেছে মানবজমিন

হোসেন আলী, সাতক্ষীরা: গণমানুষের আস্থার প্রতীক হয়ে নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে ২৭ বছর অতিক্রম করেছে পাঠকপ্রিয় দৈনিক মানবজমিন। গত দেড় দশক ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ‘ওয়ান ম্যান আর্মি’ হিসেবে লড়াই করেছে এ পত্রিকাটি। এছাড়া, সাম্প্রতিক জুলাই-আগস্টের অভ্যুত্থানেও মানবজমিনের ভূমিকা ছিল সবচেয়ে আলোচিত।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে মানবজমিন-এর ২৮ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অতিথিরা এসব কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতেই মানবজমিন-এর সাহসী সাংবাদিকতার ইতিহাস ও ফ্যাসিবাদবিরোধী ভূমিকা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন মানবজমিন-এর সাতক্ষীরা প্রতিনিধি এসএম বিপ্লব হোসেন।

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মানবজমিনের মালেশিয়া প্রতিনিধি আরিফুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপি, সাতক্ষীরা ল’ কলেজের প্রভাষক অ্যাডভোকেট মুনির উদ্দিন, বাংলাদেশ বেতার ও ইন্ডিপেন্ডেন্ট টিভির সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, কালের কন্ঠের সাতক্ষীরা প্রতিনিধি মোশাররফ হোসেন, বাংলা ভিশন ও বাংলাদেশ সংবাদ সংস্থার মো. আসাদুজ্জামান, সিনিয়র সাংবাদিক ফরিদ আহমেদ ময়না, পত্রদূতের বার্তা সম্পাদক এসএম শহিদুল ইসলাম, ৭১ টেলিভিশনের বরুণ ব্যানার্জি, ডিবিসি নিউজের এম. বেলাল হোসাইন, এনটিভির এস এম জিন্নাহ, ল’ স্টুডেন্ট ফোরামের সাধারণ সম্পাদক কাজী শাহাবুদ্দিন সাজু প্রমুখ।

বক্তারা বলেন, মানবজমিন দক্ষিণ এশিয়ার প্রথম ট্যাবলয়েড পত্রিকা হিসেবে বহু চড়াই-উতরাই পেরিয়ে ২৭ বছর পার করেছে। এই পত্রিকাটি গণতন্ত্রের পক্ষে, উন্নয়নের পক্ষে এবং সমাজের সর্বস্তরের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রেখে চলেছে। তারা আরও বলেন, মানবজমিন বর্তমানে নির্যাতিত ও নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছে।

বক্তারা দৈনিক মানবজমিন-এর সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে বাংলাদেশের সাংবাদিকতার এক জীবন্ত কিংবদন্তি বলে অভিহিত করে বলেন, ‘কারও তাঁবেদারি করে না’এই স্লোগানকে ধারণ করে তিনি সময়ের সাহসী সন্তান হিসেবে আজও টিকে আছেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হৃদয় বার্তার সম্পাদক মোশারফ হোসেন, বাংলাদেশের খবর ও পত্রদূতের চিফ রিপোর্টার আব্দুস সামাদ, মানবকণ্ঠের মেহেদী আলী সুজয়, সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি মীর মোস্তফা আলী, লেখক নাজমুল হক, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, দৈনিক বাংলার আবু সাইদ, গ্লোবাল টেলিভিশনের রাহাত রাজা, পত্রদূতের হাবিবুল হাসান, সময়ের কণ্ঠস্বরের জাহিদ হোসাইন, ঢাকা টাইমসের মো. হোসেন আলী, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, পত্রদূতের নিজস্ব প্রতিনিধি আমিনুল ইসলাম, দ্য এডিটরস-এর মে‌হেদী হাসান শিমুল, জবাবদিহি পত্রিকার শাহাজাহান মিটন, এটিএন বাংলার ভিডিও জার্নালিস্ট ইয়ারুল ইসলাম, মাই টিভির ইকরামুজ্জামান জনি, ভিবিডি সাতক্ষীরার সাধারণ সম্পাদক অর্পণ বসু, সাজেদুল ইসলাম, নাঈমুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় মানবজমিন-এর দীর্ঘ পথচলার নানা দিক নিয়ে আলোচনা করা হয় এবং ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের

সাতক্ষীরায় মারামারি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেলো জাকারিয়া খান (১৯) নামের একবিস্তারিত পড়ুন

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় পথসভা করেছেন ভূমিহীনরা। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় সেলাইবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা
  • সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম
  • সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত, দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬ এর জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরা সুদীপ্ত মুশফিক
  • সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা