রবিবার, আগস্ট ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফ্যাসিস্ট দলের দোসররা বিএনপির সদস্য হতে পারবে না: রিজভী

নরসিংদীর জেলা বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচিতে দলকে সুসংগঠিত ও জনগণের দল হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, যারা চাঁদাবাজি করে, লুটপাট চালায়, সাধারণ মানুষকে হয়রানি করে, খুনি-সন্ত্রাসী ও ফ্যাসিস্ট দলের দোসর— তারা বিএনপির সদস্য হতে পারবে না।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে মাধবদীর হেরিটেজ রিসোর্ট মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত সদস্য সংগ্রহ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি হবে একটি সুসংগঠিত ও আদর্শভিত্তিক রাজনৈতিক দল। এই দলে যোগ দেবেন শিক্ষক, চাকরিজীবী, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষ। বিএনপি জনগণের দল, জনগণের শক্তিতেই বিএনপি নতুনভাবে দাঁড়াবে। তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি এগিয়ে যাবে। বিএনপিকে ভাঙতে যত ষড়যন্ত্রই হোক, ব্যর্থ হবেই। আমরা লড়াই করে আজ এখানে এসেছি, আগামীতেও লড়াই করব।

নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহীর সঞ্চালনায় এ সময় কেন্দ্রীয়, জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় নেতারা বলেন, সদস্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে তৃণমূল পর্যন্ত শক্তিশালী করা হবে। সাধারণ মানুষের অংশগ্রহণই হবে বিএনপির সবচেয়ে বড় শক্তি।

উল্লেখ্য, সদস্য সংগ্রহের পাশাপাশি জেলা বিএনপি দলীয় কার্যক্রম ত্বরান্বিত করতে ধারাবাহিকভাবে আরও কয়েকটি কর্মসূচি হাতে নিয়েছে বলে সভায় জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জহির উদ্দিন স্বপন।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী

নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, তাড়াহুড়া করে নয়- জাতীয় স্বার্থের ভিত্তিতেবিস্তারিত পড়ুন

মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে

বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের ছয় মাসের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় বড়বিস্তারিত পড়ুন

  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
  • বিমান মন্ত্রণালয়ে মন্ত্রী পরিবর্তনের কারণ জানালেন রশিদুজ্জামান মিল্লাত
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব
  • রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান
  • বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
  • রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা আব্বাস-রুমিন ফারহানা-গাজী নজরুলসহ ভোট দেননি ৬ সংসদ সদস্য
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দন