বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘বইমেলায় প্রকাশকদের ওপর হামলার হুমকি নেই, থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা’

এবারের বইমেলায় প্রকাশকদের ওপর হামলার কোনো হুমকি নেই। তবে বিষয়টা আমাদের মাথায় রয়েছে। সেটা মাথায় রেখেই আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে। মানুষের অনুভূতিতে আঘাত দেয় এমন বই প্রকাশ হচ্ছে কি-না সেটাও আমরা খোঁজ রাখছি।

মঙ্গলবার (১৬ মার্চ) সকালে বইমেলার অস্থায়ী পুলিশ ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) কৃষ্ণ পদ রায় এ কথা বলেন।

তিনি বলেন, অতীতের ঘটনা মাথায় রেখেই আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি। কেউ অপরাধমূলক কাজ করছে কি-না সে ব্যাপারে আমরা নজরদারি করছি। যথাসময়ে তথ্য পেলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

তিনি বলেন, এবারের বইমেলায় প্রধানত তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সাদা পোশাকে একটি ব্যবস্থাপনা থাকবে; সিসিটিভি, আর্চওয়ে থাকবে; গোয়েন্দা সংস্থা ও ডিবির টিম থাকবে। প্রতিটি প্রবেশ পথে আর্চওয়ে থাকে, নির্দিষ্ট প্রবেশ পথ থাকে, নির্দিষ্ট বাহির হওয়ার পথ থাকে। যারা বইমেলায় আসেন তারা প্রবেশ পথে আমাদের সহযোগিতা করে থাকেন। সবার স্বার্থেই এই নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আরও বলেন, আমরা একটি ভিন্ন সময়ে বইমেলা শুরু করছি। করোনা পরিস্থিতি মাথায় রেখেই প্রতি বছর আমাদের যে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবারও একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কৃষ্ণ পদ রায় বলেন, নির্দিষ্ট সংখ্যক প্রবেশ গেট আমরা চিহ্নিত করেছি। এবার একটি অতিরিক্ত প্রবেশ পথ যুক্ত করেছি, যেটি ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট অথবা শিখা চিরন্তন গেট দিয়ে প্রবেশ করা যাবে। আপনারা জানেন, রাস্তা-ঘাটে উন্নয়নমূলক কাজ চলছে এজন্য অতিরিক্ত গেট রাখা হয়েছে। এবার কিছু কিছু নিরাপত্তা স্ট্রাকচার পরিবর্তন করা হয়েছে। আমাদের মোবাইল পেট্রল থাকবে, ফুট পেট্রল থাকবে। যারা বইমেলায় আসবেন শুধুমাত্র তারাই ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের গেট দিয়ে প্রবেশ করবেন।

‘আমরা বাংলা একাডেমির সঙ্গে কথা বলেছি। মেলা সুষ্ঠুভাবে উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটি ব্যাপক ভূমিকা রয়েছে।’

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, পার্কিংয়ের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। তবে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের মাঝে পথচারীদের জন্য উন্মুক্ত থাকবে। বিশেষ কোনো পরিস্থিতি ছাড়া এ পথে গাড়ি প্রবেশ করবে না। কোভিডের কারণে একটি বিশেষ ব্যবস্থা তৈরি হয়েছে।

স্বাস্থ্যবিধি মানার বিষয়ে ডিএমপির কোনো নির্দেশনা আছে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা আসবেন তারা অবশ্যই মাস্ক পরে আসবেন। প্রতিটি গেটে হ্যান্ড-স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে। স্বাস্থ্যবিধি মেনেই সবাইকে মেলার আসার আহ্বান জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে: মাহদী আমিন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনেরবিস্তারিত পড়ুন

যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কোনো ধরনের যাচাই-বাছাই নাবিস্তারিত পড়ুন

‘প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা হয়েছে’ : অতিরিক্ত প্রেস সচিব

ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা হয়েছেবিস্তারিত পড়ুন

  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • ১২০ শতাংশ নিশ্চিত ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী
  • দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্যমন্ত্রী
  • দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি
  • আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ
  • সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ
  • ৫০৬ কোটি টাকা বিদ্যুৎ বিলের ঘটনায় জিএম বরখাস্ত, ফোন করে মন্ত্রীর দুঃখ প্রকাশ
  • ২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও
  • শেখ হা‌সিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই: হুমায়ুন ক‌বির
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
  • গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য