বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বগুড়ায় কোচিং সেন্টার সিলগালা, ৬০ হাজার টাকা জরিমান

সরকারি নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা করার অপরাধে শহরের জলেশ্বরীতলা সানলিড আইডিয়াল স্কুল অ্যান্ড কোচিংকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে জলেশ্বরীতলায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জরিমানার পাশাপাশি কোচিং সেন্টারটি সিলগালা করে দেয়া হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এবং নাছিম রেজা এ অভিডান পরিচালনা করেন। এসময় আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা জানান, সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ অনুযায়ী সানলিড আইডিয়াল স্কুল অ্যান্ড কোচিং সেন্টারের চারজন শিক্ষককে ১৫ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ওই প্রতিষ্ঠানকে সিলগালা করে দেয়া হয়েছে।

এর আগে বুধবার (৩১ মার্চ) শহরের জলেশ্বরীতলা এলাকায় বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে ছয়টি কোচিং ও ব্যাচভিত্তিক প্রাইভেট হোমকে সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত।

এদিকে মেডিকেল ভর্তি পরীক্ষাকে ঘিরে বগুড়া শহরে এবং কেন্দ্রের আশপাশের সব ফটোকপির দোকান দুইদিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের অকিরিক্ত ম্যাজিস্ট্রেট সালাহ্উদ্দিন আহমেদ। তিনি বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী (১ এপ্রিল ও ২ এপ্রিল) শহরে এবং কেন্দ্রের আশপাশের সব ফটোকপির দোকান বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. রেজাউল আলম জুয়েল বলেন, শুক্রবার (২ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বগুড়ায় এবার শজিমেক এবং মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল অ্যান্ড কলেজে মোট পাঁচ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।

একই রকম সংবাদ সমূহ

১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত

বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে এবং আগামীবিস্তারিত পড়ুন

জ্বালানি সংকট রপ্তানি অর্ডার হাতছাড়ার ঝুঁকি বাড়াচ্ছে

পর্যাপ্ত গ্যাসের অভাবে সিংহভাগ পোশাক কারখানা সক্ষমতার অর্ধেকেরও কম উৎপাদনে বাধ্য হচ্ছে,বিস্তারিত পড়ুন

জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে- প্রধানমন্ত্রী

দেশে চলমান জ্বালানি সংকট থেকে উত্তরণে সরকার ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।বিস্তারিত পড়ুন

  • নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে
  • এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান
  • জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে
  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা
  • লংমার্চ ও সমাবেশ, পুলিশের সহযোগিতা চায় চট্টগ্রাম জামায়াত
  • রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
  • আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে: বিএনপির এমপি সেলিম
  • ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড
  • পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকাশ