মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বগুড়ায় সাড়ে ১৩ হাজার বর্গফুটের জাতীয় পতাকা প্রদর্শন

বগুড়া জিলা স্কুল মাঠে ১৩ হাজার ৫০০ বর্গফুটের বিশাল জাতীয় পতাকা প্রদর্শন করা হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শুক্রবার (২৬ মার্চ) সকাল ১০টায় এই বিশাল পতাকা প্রদর্শন করা হয় বগুড়া জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে।

স্বাধীনতার পর এ পর্যন্ত দেশে এটি কাপড়ের তৈরি সর্ববৃহৎ জাতীয় পতাকা বলে দাবি করেছেন আয়োজকেরা।

এছাড়া সকাল ১০টায় বগুড়া জিলা স্কুল মাঠে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে আনুষ্ঠানিকভাবে মুক্তিযোদ্ধা কর্নারের উদ্বোধন করা হয়।

পরে অনুষ্ঠানিকভাবে কাপড়ের তৈরি বৃহৎ জাতীয় পতাকার উদ্বোধন করা হয়। এতে অংশ নেন জিলা স্কুলের তিন শতাধিক শিক্ষার্থী।

এদিকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ৫৪ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদ। শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. শারমিন আখতারের সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, থানারভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, মোসলেম উদ্দিন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা

দক্ষিণ জনপদের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দৌলতপুর সরকারি বিএল কলেজের দুটিবিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩

যশোরের শার্শা উপজেলার গোগা-রুদ্রপুর সড়কে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকবিস্তারিত পড়ুন

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় লিগ্যাল এইড’র মাধ্যমে গত ৬ মাসে ৮০ লক্ষাধিক টাকা আদায়
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য, গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা
  • সরকারের আগাম পদক্ষেপের কারণে বন্যায় ক্ষয়ক্ষতি কম হয়েছে: পার্বত্য প্রতিমন্ত্রী
  • বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা