বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে কলারোয়ায় যেসকল কর্মসূচি

সাতক্ষীরার কলারোয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২১’ উদযাপন উপলক্ষে নানান কর্মসূচি গ্রহন করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১৭মার্চ বুধবার সূর্যোদ্বয়ের সাথে সাথে থানা চত্বরে তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা শেষে সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত, শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন।
৮-১৫ টায় শিশুদের নিয়ে বেলুন, পায়রা উড্ডয়ন ও কেক কাটা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে শিশু স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য সম্পর্কে আলোচনা সভা।
দুপুরে উপজেলার ৩০টি পুনর্বাসিত গৃহহীন ও ভূমিহীন পরিবারসহ পৌরসভাধীনস্থ দু:স্থদের মাঝে এবং হাসপাতাল ও এতিমখানায় মিষ্টিসহ উন্নতমানের খাবার বিতরণ।
এছাড়া সুবিধাজনক সময়ে সকল মসজিদ, মন্দির, গীর্জায় ও অন্যান্য উপসানালয়ে বিশেষ দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনা করা।
বিকাল ৫ টায় স্বাধীনতা ও বঙ্গবন্ধুর উপর স্বল্পদৈর্ঘ চলচিত্র, তথ্য চিত্র প্রদর্শণ।

দিবসটি উপলক্ষে ড্রপডাউন ব্যানার, ফেস্টুনসহ স্থানীয়ভাবে সৌন্দর্যবর্ধন, সাজসজ্জা, আলোক সজ্জা ও পরিস্কার পরিচ্ছন্ন রাখার সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে নিজস্বভাবে আলোচনা সভা, রচনা প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মুজিব স্মরণিকা ও দেওয়াল পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাত ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে বর্ণিল আতশবাজি প্রদর্শণ করা হবে।

দিবসকে সামনে রেখে ১৬ মার্চ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শিশুদের চিত্রাংকন, রচনা, ক্যুইজ ও বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনকে সফল ও সার্থক করতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিসহ সকল বয়সের উপজেলাবাসিকে গৃহীত কর্মসূচিতে অংশগ্রহনের জন্য আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ

মোস্তফা হোসেন বাবলু : সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়ায় অসহায় ও দরিদ্র মানুষেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কারবিস্তারিত পড়ুন

ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কলারোয়ায় পুরাতন ট্রাক ক্রয়ের পর প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর না করা এবং পাওনাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১