শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বঙ্গবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪৭ ইউনিট

বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে এই আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিট কাজ করছে। এ ছাড়া অনেক ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রাফি আল ফারুক বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে ৭টা ৪৫ এ যোগ দিয়েছে বিমানবাহিনী। বঙ্গবাজারের অন্তত চারটি কাপড়ের মার্কেটে ছড়িয়ে পড়েছে আগুন।

এদিকে আগুন লাগার খবর পেয়ে বঙ্গমার্কেটের দোকানদাররা ঘটনাস্থলে ছুটে এসেছে। যে যার মতো দোকান থেকে যতটুকু সম্ভব কাপড় বের করা যায় সে চেষ্টা করছেন। তবে আগুনের তীব্রতার কারণে আশপাশে যাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন অনেক দোকানদার।

এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণও জানা যায়নি।

বঙ্গবাজারের ব্যবসায়ী নেতা আবদুর রহমান জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ারর সার্ভিসের ৪৭টি ইউনিট কাজ করছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ঈদের আগে এই আগুন ব্যবসায়ীদের সব শেষ করে দিল।

ফায়ার সার্ভিসের অবহেলার কারণে ক্ষয়ক্ষতি বাড়ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের।

আইএসপিআর জানিয়েছে, বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর একটি সম্মিলিত সাহায্যকারী দল প্রেরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার

বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।বিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর দেশের পরবর্তী রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকালে স্পিকারের কাছে পদত্যাগপত্রবিস্তারিত পড়ুন

  • পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
  • যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক সিদ্ধান্তে দারুণ সুবিধা পেল বাংলাদেশ
  • জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়: বিরোধীদলীয় নেতা
  • সরকারি প্রাথমিকের শিক্ষকদের উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা
  • মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা
  • পত্রপত্রিকা পড়ে রাজনীতির কথা বলা যাবে না: মির্জা ফখরুল
  • রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন
  • গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে
  • মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন
  • কক্সবাজারের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে বিধিনিষেধ
  • পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
  • গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি