সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বছরের শুরুতেই সাতক্ষীরায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক নিহত

গাজী হাবিব, সাতক্ষীরা: ইংরেজি নতুন বছরের প্রথম দিনেই সাতক্ষীরায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে আমানুল্লাহ (৬৫) নামের ভ্যান চালক এক বৃদ্ধ নিহত হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) বেলা সোয়া ১২ টার দিকে পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের অগ্রগতি সংস্থার সামনে এই ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক বৃদ্ধ আমানুল্লাহ সাতক্ষীরা সদর উপজেলার লাভসাহ ইউনিয়নের তালতলা গ্রামের মৃত বরকতুল্লাহর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃদ্ধ আমানুল্লাহ ভ্যানে করে ভুষির বস্তা নিয়ে পাটকেলঘাটার দিক থেকে সাতক্ষীরায় আসছিলেন। পথিমধ্যে বেলা সোয়া ১২ টার দিকে পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের অগ্রগতি সংস্থার সামনে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা গামী এমাদ পরিবহনের একটি গাড়ি পিছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে রাস্তার উপর পড়ে পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন বৃদ্ধ আমানুল্লাহ। খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

পাটকেলঘাটা থানার উপ পরিদর্শক এমদাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

একই রকম সংবাদ সমূহ

এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

এসএটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহীন গোলদারের মা নুরজাহান বেগম (৮০) মারা গেছেন।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার ১০ ম ত্রি-বার্ষিক নির্বাচনেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল

হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাবিস্তারিত পড়ুন

  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী
  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা