সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বর্জ্য ব্যবস্থাপনা

সাতক্ষীরায় নিরাপদ পানি, স্যানিটেশন নিশ্চিতে জনসচেতনতামূলক পটগান ও পটচিত্র প্রদর্শনী

সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানি এবং স্যানিটেশন নিশ্চিতে জনসচেতনতামূলক পটগান ও পটচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকালে সাতক্ষীরা দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের পূর্ব কুলিয়া বাধের মুখ মন্দির প্রাঙ্গনে বেসরকারী উন্নয়ন সংস্থা আনন্দ এবং জার্মানভিত্তিক উন্নয়ন সংস্থা বিএমজেড ও ওয়েল্থহাঙ্গারহিলফে এর অর্থায়নে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আনন্দ এর ট্রেনিং অফিসার মি: রুমন বড়ুয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যাক্তি, সাধারণ জনগণ এবং উন্নয়ন সংস্থা আনন্দ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকায়ন নিশ্চিত করতে জনগণকে সচেতন করার কার্যক্রম চলছে। এর অংশ হিসেবে বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানি এবং স্যানিটেশন নিশ্চিতে জনসচেতনতামূলক পটগান ও পটচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানি এবং স্যানিটেশন নিশ্চিতে জনসচেতনতামূলক পটগান ও পটচিত্র প্রদর্শনী। ছবি, নাটক ও পট গানের মাধ্যমে নিরাপদ পানি, অনিরাপদ পানি খাওয়ার ক্ষতিকারক দিক, খোলা স্থানে মলত্যাগের ক্ষতিকারক দিক, ব্যক্তিগত ও পারিবারিক পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে শিল্পীরা অত্যন্ত দক্ষতার সাথে আনন্দ বিনোদনের মাধ্যমে এই পটগান ও পটচিত্র প্রদর্শন করে মানুষের ভিতরে ব্যাপক সচেতনতা তৈরি করবে বলে আশা করা যাচ্ছে। এই পটগান ও পটচিত্র প্রদর্শনী সচেতনতামূলক বার্তাগুলোকে আরো সহজে মানুষের কাছে পৌছে দেয়। সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে এই সচেতনতামূলক কার্যক্রমটি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আয়োজকদের মতে , এই উদ্যোগ একটি সুস্থ ও স্থিতিস্থাপক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার ৮ নম্বর ধুলিহর ইউনিয়নের অফিল সরদারের বাড়ি হতে দামারপোতাবিস্তারিত পড়ুন

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নিবিস্তারিত পড়ুন

  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • সাতক্ষীরায় ট্রি অফ লাইফ সংস্থার উদ্যোগে পানিবন্দি ও অসহায় ৩হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
  • জিএম নুর ইসলামের আত্মার মাগফিরাত কামনায় নাগরিক শোক সভা ও দোয়ানুষ্ঠান
  • আইনমন্ত্রীর সাতক্ষীরায় আগমনে ফুলের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ
  • সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম
  • সাতক্ষীরা কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন