শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখার সুবর্ণজয়ন্তী উৎসব

‘পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো’ এই স্লোগানকে ধারণ করে জাতীয় শিশু কিশোর সংগঠন ‘ফুলকুঁড়ি আসর’ ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়। হাঁটি হাঁটি পা-পা করে ফুলকুঁড়ি আসরের ৫০ বছর পূর্ণ হয়েছে। সংগঠনটির সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে, ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখা শিশুকিশোর-অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণীর অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকালে সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টারে এই শিশুকিশোর-অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখার চৌকশ সালমান রাফিদের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখার পরিচালক মাহমুদ হাসান। ভার্চুয়ালে সভাপতির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক, বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কাউন্সিলর সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখার সহ-সভাপতি অধ্যক্ষ কামাল উদ্দিন, কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক তাওহিদুল ইসলাম, খুলনা মহানগর পরিচালক ইমরান হোসেন প্রমুখ।

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে সাতক্ষীরা শহর এর বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিশুকিশোদের ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখা কর্তৃক আয়োজিত মাইন্ড ম্যারাথন প্রতিযোগিতা, বৃক্ষরোপণ প্রতিযোগিতা, ৫০ টিসি প্রতিযোগিতা, সুবর্ণজয়ন্তী আন্ত:স্কুল বিতর্ক উৎসব, ফুলকুঁড়ি প্রিমিয়ার লীগ, রচনা প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, সংগীত প্রতিযোগিতা, কেরাত প্রতিযোগিতা, সহ ভিন্ন ভিন্ন পুরস্কার প্রদান করা হয়। গান, কবিতা, আবৃত্তি, থিম সং, নাটিকা সহ বিভিন্ন আয়োজনে মুখরিত এ উৎসব শেষ হয় ফুলকুঁড়ি সংগীতের মাধ্যমে।

এসময় অতিথিবৃন্দ ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে নিজেদের সৎ, নির্মোহ, নৈতিক, মানবিক ও সাম্য সামাজিক ন্যায় কল্যাণ রাষ্ট্র গঠনের অভিব্যক্তি প্রকাশ করেন এবং ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখার উত্তরোত্তর সফলতা কামনা করেন।

উল্লেখ্য যে, ফুলকুঁড়ি আসর একটি জাতীয় শিশুকিশোর সংগঠন যেটি ১৯৭৪ সালের ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়ে সারাদেশব্যাপী শিশুকিশোরদের মেধা বিকাশে কাজ করে যাচ্ছে যার নিবন্ধন নং ঢ-০৪৫৯। শিশুকিশোরদের নির্মল চরিত্র, সুন্দর মন আর সুস্থ দেহের অধিকারী সুনাগরিক এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য পাঁচটি বিভাগের অধীনে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের

সাতক্ষীরায় মারামারি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেলো জাকারিয়া খান (১৯) নামের একবিস্তারিত পড়ুন

তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ

কিশোর গ্যাংয়ের পেছনে প্রভাবশালী মহলের প্রত্যক্ষ মদদ রয়েছে বলে মনে করেন জাতীয়বিস্তারিত পড়ুন

বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল

বীর মুক্তিযোদ্ধা হিসেবে নতুন করে গেজেটভুক্তির জন্য আবেদন দাখিলের সময়সীমা বাড়িয়েছে মুক্তিযুদ্ধবিস্তারিত পড়ুন

  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব
  • বিএনপির কর্মসূচি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর
  • ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
  • যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী