বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বর্ণিল আয়োজনে দুই যুগ পূর্তিতে বাঁধনহারা সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন

আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে বাঁধনহারা সাহিত্য পরিষদের দুই যুগ পূর্তিতে বর্ণিল আয়োজনে সাহিত্য সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ১১ গুনিজনকে ৫ম বাঁধনহারা সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার কিষাণ মজদুর ইউনাইটেড একাডেমি হাইস্কুল মাঠে পুরস্কার প্রাপ্তদের প্রত্যেককে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও উত্তরীয় প্রদান সহ উপহার সামগ্রী দেওয়া হয়।

এবছর ১০ টি বিষয়ে মোট ১১ জন গুণী ব্যক্তিকে বাঁধনহারা সাহিত্য পরিষদ পুরস্কৃত করেছে। কবিতায়-দেশ বরেণ্য কবি মোশাররফ হোসেন খান-ঢাকা, শিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আব্দুল্লাহ আল মাহমুদ, রোহিঙ্গা বিষয়ক গবেষণায়-রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ, অনুবাদ সাহিত্য-ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর ড. কামরুল হাসান, গীতিকবিতায়-শ্যামনগর সাতক্ষীরার-অধ্যাপক আবু তাহের বেলাল, প্রবন্ধ সাহিত্য- সাহিত্যিক ও সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, প্রবন্ধ সাহিত্য-সাহিত্যিক কোহিনূর বিনতে আবু বকর, সমাজ সেবায়-সাতক্ষীরার ডা. আবুল কালাম বাবলা, লোক সাহিত্য-কালিগঞ্জ সাতক্ষীরার অধ্যাপক এস, এম হারুন-উর-রশিদ, সম্পাদনায়-সালমান রিয়াজ-ঢাকা, সাংবাদিকতায়-আবু সাঈদ বিশ্বাস-সাতক্ষীরা।

পুরস্কার প্রদান অনুষ্ঠানের পূর্বে সকাল ১০ টায় বাঁধনহারার দুই যুগ পুর্তিতে সাতক্ষীরার বিভিন্ন উপজেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি সাহিত্যিক গবেষক শিক্ষাবিদ সাংবাদিকদের নিয়ে দিনব্যাপি দুই পর্বের সাহিত্য সম্মেলন ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মনজুর ইলাহী।

সাহিত্য সম্মেলন পর্বে কবি ও ব্যাংকার শওকত ওসমানের সভাপতিত্বে কবি ও সাহিত্যিক স. ম. তুহিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ ঢাকা এর সেক্রেটারি ড. মনোয়ায়ারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মাহবুবুর রহমান মুকুল, কবি ও সাহিত্যিক হেলাল আনোয়ার, কবি ও সম্পাদক সীমান্ত আকরাম।

এআইবিপিএলসি কোনাপাড়া শাখা ডেমরা ঢাকার এসএভিপি ও ম্যানেজার মো. রবিউল বাশারের সভাপতিত্বে দ্বিতীয় পর্ব বিকাল ৪ টায় ৫ম বাঁধনহারা সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে বাঁধনহারার সেক্রেটারি ইয়াসিন মাহমুদ ও শিক্ষক আফজাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নওপাড়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, সহকারী অধ্যাপক মো: মোশাররফ হোসাইন চৌধুরী, বাঁধনহারার সভাপতি কবি ইব্রাহিম বাহারী, কবি ও শিক্ষক শাহাজান কবীর শান্ত, সাহিত্যিক মোস্তফা ইউসুফ আলম, আব্দুস সাত্তার আজাদী সহ বিশিষ্ট নাগরিকবৃন্দ ও বাঁধনহারার সকল সদস্যবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে বিষধর সাপের দংশনে কল্পনা রানী মল্লিক (৫২) নামে এক গৃহবধূরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা

আধুনিক ইমারতের যুগে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ধানের গোলা ঘর। সাতক্ষীরা জেলায় প্রায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ‘সাপ্তাহিক বর্তমান’ সম্পাদকসহ দু’জনের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • সাতক্ষীরার কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টা ও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জে দীর্ঘ দুর্ভোগ লাঘবে ফরিদপুর-বেজুয়া সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন
  • নলতায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বার ও তার ছেলে মারপিট করার অভিযোগ
  • কালিগঞ্জে ঘূর্ণিঝড়ে বসতবাড়িসহ ব্যাপক ক্ষয়ক্ষতি, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি মুহাদ্দিস রবিউল বাশার
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা
  • কালিগঞ্জের বিষ্ণুপুরে কার্পেটিং সড়কের নির্মাণকাজ উদ্বোধন