সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডা: শফিকুর রহমান

বহু রক্তের বিনিময়ে চব্বিশের স্বাধীনতা অর্জিত হয়েছে সাতক্ষীরায় জামায়াতের আমীর

আবুল কাশেম, সাতক্ষীরা: সাতক্ষীরায় জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দেশ। আমরা এমন বাংলাদেশ চাই,যেখানে কোনো ধর্মীয় উপসানালয়ে পাহারা দেওয়া লাগবেনা। তবে তিনি দেশবাসির সতর্ক করে বলেন, সম্প্রীতির এই সুন্দর বাগানে মাঝে মাঝে ভুতোম প্যাচা ঢুকে পড়ে। বাংলার সুন্দর আকাশে মাঝে মাঝে শকুনেরও দৃষ্টি পড়ে।

তিনি শনিবার (৩০ নভেম্বর) দুপরে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন,আমরা এমন বাংলাদেশ চাই,যেখানে মানুষের কর্ম দেখে মর্যাদা দেওয়া হবেনা,মানুষকে সর্বশ্রেষ্ট জীব হিসেবে মর্যাদা দেওয়া হবে।

জামায়াতের আমীর বলেন, চব্বিশের বিজয় এমনিতে এমনিতে আসেনি। ২০০৬ সালের ২৮ অক্টোবর দিনের বেলায় লগি-বৈঠা দিয়ে খুনিরা আদম হত্যায় মেতেছিল। মানুষের মরদেহের ওপর তারা লাফিয়েছিল।

আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর থেকে রক্তের হলি খেলায় মেতেছিল। তারা পিলখানা হত্যাকান্ড ঘটিয়েছে এবং বিচারের নামে জামায়াতের নেতৃবৃন্দকে হত্যা করেছে। যারা এর প্রতিবাদ করতে এসেছে, তাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে। দেশের সবচেয়ে বেশি হত্যাকান্ড সাতক্ষীরায় হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

জেলা জামায়াতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে কর্মী সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

একই রকম সংবাদ সমূহ

নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন

নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…

ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রথম ধাপের নির্বাচনের আগে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনেরবিস্তারিত পড়ুন

বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী

বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুলবিস্তারিত পড়ুন

  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন
  • মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি : ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি’
  • ‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’: শেখ হাসিনাকে হুইপ দুলু
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী
  • ‘অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে ১০ শতাংশ দিয়েন’ : আসিফ মাহমুদ
  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী
  • বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার
  • ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী