মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশ প্রবাসী আয়ে দক্ষিণ এশিয়ায় তৃতীয়

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রবাসী আয় অর্জনে তৃতীয় অবস্থানে। ২০২২ সালের প্রবাসীদের পাঠানো আয়ের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক এ প্রতিবেদন তৈরি করেছে। চলতি বছরে প্রবাসীরা দেশে বৈদেশিক মুদ্রা পাঠিয়েছেন ২১ বিলিয়ন ডলার, যা বিশ্বের মোট প্রবাসী আয়ের ২ দশমিক ৬৪ শতাংশ।

তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ার বড় দেশ ভারত প্রবাসী আয়েও এগিয়ে।

দেশটি ২০২২ সালে প্রবাসী আয় পেয়েছে ১০০ বিলিয়ন ডলার, যা বিশ্বের মোট প্রবাসী আয়ের ১২ দশমিক ৬০ শতাংশ। আর দ্বিতীয় পাকিস্তান প্রবাসী আয় পেয়েছে ২৯ বিলিয়ন ডলার। পাকিস্তানের প্রবাসী আয় বিশ্বের মোট প্রবাসী আয়ের ৩ দশমিক ৬৫ শতাংশ।
প্রবাসী আয়ে এগিয়ে থাকা দু’টি দেশই তুলনামূলক প্রশিক্ষিত কর্মী বিদেশে পাঠায়।

এ কারণে কম লোক পাঠিয়েও তারা বেশি প্রবাসী আয় নিয়ে আসে। অন্য দিকে বাংলাদেশের প্রশিক্ষিত জনবল বেশি না হওয়ার কারণে বেশি লোক পাঠিয়েও কম প্রবাসী আয় নিয়ে আসে। বাংলাদেশের প্রবাসী আয় দেশের মোট জিডিপিতে অবদান রাখছে ৪ দশমিক ৬ শতাংশ। বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশিরা ২০২১ সালে ২ হাজার ২০৭ কোটি মার্কিন ডলার দেশে পাঠিয়েছিলেন।

বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। টালমাটাল বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রভাব সামলাতে এই প্রবাসী আয় সহায়ক ভূমিকা পালন করছে। এ জন্য প্রবাসীদের সম্মাননা, প্রবাসী আয়ের বিপরীতে প্রণোদনা, প্রবাসীদের বিশেষ মর্যাদাসহ বিভিন্ন রকম সুবিধা দিচ্ছে বাংলাদেশ সরকার। প্রচেষ্টা চালাচ্ছে প্রশিক্ষিত লোক পাঠানোরও।

প্রবাসী আয়ে বাংলাদেশের পরই আছে নেপাল।

সে হিসাবে দক্ষিণ এশিয়ায় চতুর্থ প্রবাসী আয় আহরণকারী দেশ হলো নেপাল। নেপালের জিডিপির ২১ দশমিক ৮ শতাংশ অবদান প্রবাসী আয়ের। দেশটি ২০২২ সালে প্রবাসী আয় আহরণ করেছ সাড়ে ৮ বিলিয়ন ডলার; যা বিশ্বের মোট রেমিট্যান্সের ১ দশমিক ০৭ শতাংশ।

শ্রীলঙ্কা আছে পঞ্চম অবস্থানে ২০২২ সালে তাদের আয় ৩ দশমিক ৬ বিলিয়ন ডলার, যা বিশ্বের মোট রেমিট্যান্সের দশমিক ৪৫ শতাংশ এবং তাদের মোট জিডিপির ৪ দশমিক ৯ শতাংশ। এই বছরে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর মধ্যে আফগানিস্তানের প্রবাসী আয় দশমিক ৪ বিলিয়ন ডলার এবং ভুটানের প্রবাসী আয় দশমিক ১ বিলিয়ন ডলার।

একই রকম সংবাদ সমূহ

২২ অক্টোবর ছুটি অনুমোদন, পূজায় টানা ৫ দিনের ছুটি

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্যবিস্তারিত পড়ুন

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারবিস্তারিত পড়ুন

ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে তার কার্যালয়ে মন্টেনিগ্রো পার্লামেন্টেরবিস্তারিত পড়ুন

  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী
  • পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • ট্রাম্পের সঙ্গে বিশ্বনেতাদের ছবির ফ্রেমে বিতর্ক, পেছনের গল্প যা
  • এক বছরে তিন গুণ বেড়েছে ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী
  • বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর