শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্পকে ভুল তথ্য দেয়া হয়েছে : প্রধান উপদেষ্টার প্রেস সচিব

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পকে ভুল তথ্য দেওয়া হয়েছে।

বুধবার রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে ভুল তথ্য দেওয়া হয়েছে। এখন যেহেতু উনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছেন, তাই অবশ্যই উনি এখন দেখতে পারবেন ঘটনা আসলে কী ঘটেছে। আমরা মনে করি, সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রচুর অপতথ্য বা ভুল তথ্য প্রচার করা হয়েছে। ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস রয়েছে, তারা দেখবে বাংলাদেশে কী ঘটছে বা সংখ্যালঘু নির্যাতনের ঘটনা আদৌ ঘটেছে কি না। যুক্তরাষ্ট্রের সদ্য বিজয়ী প্রেসিডেন্ট তখন নিশ্চয়ই প্রকৃত চিত্র জানতে পারবেন।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক্সে এক পোস্টে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার নিন্দা জানান। ওই পোস্টে তিনি বলেন, ‘আমি বাংলাদেশে হিন্দু, খ্রিষ্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। দেশটিতে দলবদ্ধভাবে তাঁদের ওপর হামলা ও লুটপাট চালানো হচ্ছে। বাংলাদেশ এখন পুরোপুরিভাবে একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে।’

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রচুর ভুল তথ্য ছড়ানো হচ্ছে। এর উদাহরণ হিসেবে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কাউন্সিলের করা একটা রিপোর্টের কথা তুলে ধরেন তিনি।

শফিকুল আলম বলেন, ওই রিপোর্টে উল্লেখ করা হয় ধর্মীয় কারণে হিন্দু সম্প্রদায়ের ৯ ব্যক্তির মৃত্যু হয়েছে। অথচ কয়েক দিন আগে নেত্র নিউজ প্রত্যেকটা মৃত্যু কী কারণে হয়েছে, তা খুঁজে বের করেছে। তাতে দেখা গেছে মৃত্যুগুলোর পেছনে ধর্মীয় কারণ ছিল না। বেশির ভাগ ক্ষেত্রে ব্যক্তিগত শত্রুতা বা রাজনৈতিক কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে।
শফিকুল আলম বলেন, ‘আমরা আশা করব, সংখ্যালঘু ধর্মীয় নেতারা এসব বিষয়ে সত্য রিপোর্ট দেবেন, দায়িত্বশীল ভূমিকা রাখবেন। আমরা চাই যেটা সত্য সেটা বেরিয়ে আসুক। অসত্য তথ্য যেন কেউ না ছড়ায়। কারণ, তাদের এসব রিপোর্ট নিয়ে নানা ধরনের প্রচারণা চলে।’

শফিকুল আলম বলেন, ‘এবার দুর্গাপূজা অত্যন্ত শান্তিপূর্ণভাবে উদ্‌যাপিত হয়েছে। আমরা চাই সংখ্যালঘু সম্প্রদায় সম্পূর্ণ নিরাপদে ধর্মীয় উৎসব পালন করুক।’
এক প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, শিক্ষা খাতের সংস্কার নিয়ে সরকার কাজ করছে।

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও তাঁর স্বামীর পাসপোর্ট নেওয়ার বিষয়টি সরকার তদন্ত করছে বলে জানান তিনি।

আরেক প্রশ্নের উত্তরে শফিকুল আলম সংবাদকর্মীদের দায়িত্বশীল সাংবাদিকতা করার অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কাজী জেসিন। ICTবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • জনগণের অধিকার আদায়ে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: জামায়াত আমির
  • হাসিনার পরিবারের সবাই ও নিকটাত্মীয়দের বেশির ভাগই নিরাপদে দেশের বাইরে, কে কোথায়
  • শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল