রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাজারভরা তরমুজ, বিক্রি হচ্ছে কেজিতে

বেশ কিছুদিন আগেই বাজারে এসেছে গরমে প্রিয় ফল তরমুজ। এখন রাজধানীর বাজারগুলোতে বলতে গেলে তরমুজের ছড়াছড়ি। বাজারভরা তরমুজ থাকলেও দামে খুব একটা খুশি নন ক্রেতারা। রাজধানীর বাজারগুলোতে কেজি দরে বিক্রি হচ্ছে তরমুজ। প্রতি কেজি ৩০ থেকে ৪০ টাকা।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাদামতলী ও যাত্রাবাড়ী আড়ৎ থেকে খুচরা ব্যবসায়ীরা একশ’ হিসাবে তরমুজ কিনে থাকেন। তবে তারা খুচরা বাজারে বিক্রি করেন কেজি দরে। কেউ কেউ বলছেন- ব্যবসায়ীরা বেশি মুনাফার জন্য একজোট হয়ে কেজিতে তরমুজ বিক্রির এই সিদ্ধান্ত নিয়েছেন।

ব্যবসায়ীরা জানিয়েছেন, একটি তরমুজ মোটামুটি ৫ কেজি থেকে ১৫ কেজি পর্যন্ত হয়ে থাকে। ৩০ টাকা করে কেজি ধরলেও সবচেয়ে ছোট সাইজের একটি তরমুজের দাম হয় ১৫০ টাকা। ১৫ কেজি ওজনের তরমুজের দাম হয় ৪৫০ টাকা।

রাজধানীর মাতুয়াইল, রায়েরবাগ, শনির আখড়া, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে। এখন রাজধানীর বাজারে মূলত ছাপা (মানুষ বলে বাংলালিংক) তরমুজই বেশি দেখা যাচ্ছে।

ক্রেতারা বলছেন, কেজি হিসেবে তরমুজের যে দাম দাড়াচ্ছে তা বেশি। এর আগে এত ব্যাপকভাবে কেজি দরে তরমুজ বিক্রি করতে দেখা যায়নি।

বিক্রেতারা বলছেন, একশ’ হিসাবে দাম ধরে তাদের তরমুজ কিনতে হচ্ছে। এতে ছোট-বড় সব আকারের তরমুজের জন্য একই দাম দিতে হয়। বড় তরমুজ দিয়ে মূলত তারা লাভ করে থাকেন। কেউ চাইলে না মেপেও দরদাম করে তরমুজ নিতে পারবেন। যাত্রাবাড়ীর রায়েরবাগ বাসস্ট্যান্ডে (উত্তর পাশে) ৭-৮টি তরমুজ বিক্রির দোকান রয়েছে। প্রতিটি দোকানেই তরমুজের বিশাল স্তুপ।

তরমুজ বিক্রেতা মো. রিয়াজউদ্দিন বলেন, ‘৪০ টাকা কেজি দরে তরমুজ বিক্রি করছি। শবে বরাতের পরের দিন, আজ বন্ধ, তাই বেচাকেনাও কম। তবে বিকেলে বেচাকেনা বাড়বে।’

তিনি বলেন, ‘সবাই কেজিতে বিক্রি করে, তাই আমিও করি। আমরা ছোট বড় মিলিয়ে একশ’ তরমুজ কিনি ১০ থেকে ১৫ হাজার টাকা। পরিবহন খরচ আছে, কুলি চার্জসহ আরও নানান খরচ আছে। ছোট তরমুজগুলো বিক্রিতে লাভ নেই। যা লাভ করি বড় তরমুজেই হয়।’

নারায়ণগঞ্জের সানারপাড় এলাকায় থাকেন শাহাবুদ্দিন চৌধুরী। যাত্রাবাড়ী থেকে ফেরার পথে তিনি রায়েরবাগে গাড়ি থামিয়ে তরমুজ কিনছিলেন। তিনি ৯, সাড়ে ৯ ও ১০ কেজি ওজনের তিনটি তরমুজ কিনেছেন। তিনি বলেন, কেজি দরে তরমুজ আমি এর আগে কখনও কিনিনি। অদ্ভূত ব্যবস্থার দিকে যাচ্ছি আমরা। ছোট একটা তরমুজেরও অনেক ওজন হয়ে যায়। আমি ৩০ টাকা কেজি দরে তিনটা কিনলাম। তরমুজের সাইজ অনুযায়ী দাম বেশ বেশি মনে হচ্ছে।

এখানকার আরেকজন তরমুজ বিক্রেতা জহির উদ্দিন ৯ কেজি ওজনের একটি তরমুজ ৩০ টাকা কেজি দরে ২৭০ টাকায় বিক্রি করলেন। তিনি বলেন, ‘এটা ওজন দিয়ে ২৭০ টাকা বেচলাম, ঠিকা নিলেও তো এটা ৩০০ টাকার কম বেচতাম না।’

আব্দু্ল্লাহ আল মাহু নামের একজন ফেসবুক ব্যবহারকারী কেজি দরে তরমুজ বিক্রির বিষয়ে স্ট্যাটাসে লিখেছেন, ‘তরমুজ কেজি দরে বিক্রি শুরু হয়েছে। সামনে মনে হচ্ছে কাঁঠাল, ডাব ও কেজি দরে বিক্রি শুরু করবে এই অতি মুনাফাখোর ব্যবসায়ীরা।’

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • স্মৃতির খামে বন্দি হলুদ চিঠি: সেবা বাড়লেও টানাপোড়েনে ডাক বিভাগ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বিদ্যুৎ বিভ্রাটে ঈশ্বরদী হাসপাতালে মোম ও মোবাইলের আলোয় চিকিৎসাসেবা