রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গাজীপুরে বঙ্গবন্ধু সাফারী পার্ক থেকে যুবকের লাশ উদ্ধার

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সীমানা প্রাচীরের ভেতর থেকে এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে গলায় প্যান্টের বেল্ট বাঁধা অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান জানান, পার্কের দক্ষিণ-পূর্ব দিকে ইন্দ্রপুরের শেষ সীমান্তে পার্কের সীমানা প্রাচীরের ভেতরে স্থানীয় গ্রাম পুলিশ মো. সারোয়ার ওই যুবকের লাশ পড়ে থাকার খবর পেয়ে আমাকে জানান। পরে বিষয়টি শ্রীপুর থানা পুলিশকে অবগত করা হয়।

তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। গলায় প্যান্টের বেল্ট ও হলুদ রঙের জামা বাঁধা ছিল ও মুখ স্কচটেপে আটকানো ছিল। লাশ উদ্ধারের সময় তার নাক দিয়ে রক্তক্ষরণের আলামত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে সোমবার রাতের শেষ দিকে দুর্বৃত্তরা অন্যত্র শ্বাসরোধ করে হত্যার পর লাশটি পার্কের সীমানা প্রাচীরের ওপর দিয়ে ভেতরে ফেলে রেখে গেছে।

শ্রীপুর থানার এসআই মো. আমজাদ শেখ জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করে সুরুতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক