সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাপের বাড়ি যাওয়ার পথে সড়কে প্রাণ গেলো গৃহবধূর

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার পারুলিয়া বাজার থেকে খাবার কিনে স্বামীর সাথে বাপের বাড়ি ফিরছিলেন ফারহানা খাতুন (১৮)।

শুক্রবার সন্ধ্যায় স্বামীর সাথে পারুলিয়া বাজার থেকে খাবার কিনে নিয়ে বাবার বাড়িতে যাচ্ছিলেন তারা। এসময় তাদের বহনকৃত মোটরসাইকেলটিতে মালমাল ভর্তি ট্রাকে চাপা দিলে সেখানে প্রাণ যায় ওই নারীর।

নিহত গৃহবধু উপজেলার ভাতশালা গ্রামের খালিদ হাসানের স্ত্রী ও পারুলিয়া গাজিবাড়ি এলাকার মোশারফ হোসেনের মেয়ে।

গৃহবধুর স্বামী খালিদ হাসান বলেন, গত ২ মাস আগে তারা বিবাহ করেছেন। শুক্রবার সন্ধ্যায় স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। এসময় সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের পারুলিয়াস্থ কামালের ‘স’ মিল সংলগ্ন এলাকায় পৌঁছালে সাতক্ষীরা অভিমুখে যাওয়া একটি ট্রাক পিছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কাদেয়। তারা রাস্তার উপরে পড়ে গেলে ওই ট্রাকের চাকায় তার স্ত্রী পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।

এদিকে ঘাতক ট্রাক চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় তাকে আটক করা সম্ভব হয়নি।

দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

একই রকম সংবাদ সমূহ

দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল

দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদরাসার বিদ্যমান অ্যাডহক কমিটি বাতিল করেছেবিস্তারিত পড়ুন

গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল

স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাংলাদেশে দীর্ঘবিস্তারিত পড়ুন

বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন দেশের সাবেক পুলিশবিস্তারিত পড়ুন

  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান
  • এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি
  • চলতি বছরেই শুরু স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা