সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিআরটিএ মোটরযানের কাগজপত্রের বৈধতার মেয়াদ বাড়ালো

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা।। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিআরটিএ সংস্থাপন শাখা কর্তৃক ৩১ জুলাই সকল মোটরযানের কাগজপত্রের বৈধতার মেয়াদ আগামী ১৬ সেপ্টেম্বর ‘২৪ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো মর্মে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিআরটিএ সংস্থাপন শাখার গত ৩১ জুলাই ২০২৪ তারিখের ৩৫.০০.০০০০.০২০.০৪.০১৭.১৩-৫২২ স্বারকের প্রজ্ঞাপনে গত ১৮ ও ১৯ জুলাই ২০২৪ তারিখ দুস্কৃতিকারী কর্তৃক বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর বনানীস্থ প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটতরাজ করা হয়। ফলে বিআরটিএ ভবনে স্থাপিত সার্ভার ও আইএস ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে বিআরটিএ কর্তৃক মোটরযান সংক্রান্ত সেবা যথা: ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ, অগ্রীম আয়কর আদায় এবং গাড়ি নিবন্ধন করা সম্ভব হচ্ছে না। ক্ষতিগ্রস্ত সার্ভার ও আইএস সচল ও কার্যকর করার কার্যক্রম চলমান আছে।

০২. বর্ণিত প্রেক্ষাপটে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা ১২৪(১)(থ) অনুযায়ী ১৬ জুলাই ২০২৪ তারিখ হতে যে সকল গ্রাহকের মোটরযানের ফিটনেস, ট্যাক্স টোকেন, অগ্রীম আয়কর, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন সংক্রান্ত কাগজপত্রের মেয়াদ ১৯ জুলাই ২০২৪ তারিখ অতিক্রান্ত হয়েছে অথবা ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে অতিক্রান্ত হবে সেসকল গ্রাহকের মোটরযানের উল্লিখিত সেবা সংশ্লিষ্ট কাগজপত্রের বৈধতার মেয়াদ আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো মর্মে জারি করা হয়েছে।

এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা কর্তৃক মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব মোঃ জসিম উদ্দিন স্বাক্ষরিত।

একই রকম সংবাদ সমূহ

সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়েবিস্তারিত পড়ুন

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে সরকার দেশের প্রতিটি সিটি করপোরেশনবিস্তারিত পড়ুন

পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছেবিস্তারিত পড়ুন

  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর