সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপি-জামায়াতের ভোট কত শতাংশ, জানাল জরিপ সংস্থা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আরেকটি জরিপ উঠে এলো। এতে দেখা গেছে, ৫২ দশমিক ৮০ শতাংশ ভোটার বিএনপিকে ভোট দিতে চান, আর জামায়াতে ইসলামী ও এনসিপি জোটকে ভোট দিতে আগ্রহী ৩১ শতাংশ ভোটার। জনগণের নির্বাচন ভাবনা নিয়ে ইনোভেশন কনসাল্টিংয়ের তৃতীয় ধাপের জরিপে এসব তথ্য উঠে এসেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সামাজিক গবেষণা প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং এ জরিপ প্রতিবেদন উপস্থাপন করে।

জরিপে দেখা যায়, প্রস্তাবিত গণভোটে অংশ নিতে হলে ৬০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পক্ষে। তবে এ বিষয়ে ২২ শতাংশ মানুষ কিছুই জানেন না।

জরিপের তথ্য অনুযায়ী, ইসলামী আন্দোলনের প্রতি সমর্থন রয়েছে ১ শতাংশ মানুষের। ভোট নিয়ে কোনো ধরনের ভাবনা নেই ১৩ দশমিক ২০ শতাংশ মানুষের।

এ ছাড়া জরিপে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর কোন দল সরকার গঠন করতে পারে, সে সম্পর্কেও সম্ভাব্য চিত্র তুলে ধরা হয়।

উপস্থাপিত তথ্য অনুযায়ী, ৫ হাজার ১৪৭ জন উত্তরদাতার মধ্যে ৪৭ দশমিক ৬ শতাংশ আগামী সরকারপ্রধান হিসেবে তারেক রহমানকে এগিয়ে রেখেছেন। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে এগিয়ে রেখেছেন ২২ দশমিক ৫ শতাংশ এবং ২ দশমিক ৭ শতাংশ নাহিদ ইসলামকে সমর্থন জানিয়েছেন।

জরিপে আরও উঠে এসেছে, ২২ দশমিক ২ শতাংশ উত্তরদাতা এ বিষয়ে কোনো মত দেননি। তবে জরিপে অংশগ্রহণকারী নারীদের মতামত প্রদানের হার তুলনামূলক কম ছিল। জরিপে অংশ নেওয়া ৬৯ দশমিক ৭ শতাংশ নারী কোনো মতামত জানাননি।

জরিপ উপস্থাপনকালে জানানো হয়, এসব তথ্য বাস্তবিক অর্থে ভোটারদের চূড়ান্ত সিদ্ধান্তের প্রতিফলন না-ও হতে পারে।

একই রকম সংবাদ সমূহ

দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল

দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদরাসার বিদ্যমান অ্যাডহক কমিটি বাতিল করেছেবিস্তারিত পড়ুন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরুবিস্তারিত পড়ুন

ঢাকার চারপাশের নৌপথে বেসরকারি উদ্যোগে চলবে ওয়াটার বাস

ঢাকার চারপাশের নৌপথ পুনরায় সচল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া আগ্রহীবিস্তারিত পড়ুন

  • বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • পুলিশের ওপর হামলা হতে পারে, এমন সুনির্দিষ্ট তথ্য নেই: ডিবি
  • আয়নাঘর বের করতে ২ বছর লাগলো কেন? জবাবে যা বললেন তাজুল ইসলাম
  • যাত্রাবাড়ীতে ৭৫ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর
  • যত দিন জামায়াতে ইসলামী থাকবে, তত দিন আওয়ামী লীগও থাকবে: ফরহাদ মজহার
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি
  • ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: মাহদী আমিন
  • চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান তথ্যমন্ত্রীর
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
  • সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী