রবিবার, জুন ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপির কথা জনগণ আর বিশ্বাস করে না: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের অব্যাহত অগ্রযাত্রায় নিজেদের সম্পৃক্ত না করে অবিরাম মিথ্যাচার আর চলার পথে বাধা সৃষ্টির অপকৌশল গ্রহণ করেছে বিএনপি।

তিনি বলেন, বিএনপি শেখ হাসিনা সরকারের বিরোধিতা করতে গিয়ে রাষ্ট্রের বিরোধিতা করছে।

ওবায়দুল কাদের বৃহস্পতিবার (০১ এপ্রিল) বিকেলে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন।

নানা ঘাত-প্রতিঘাত মোকাবিলা করে শেখ হাসিনা সরকার দেশের গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এ ধারাকে আরও অর্থবহ করতে প্রয়োজন সকলের সম্মিলিত প্রয়াস উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রতিটি পদক্ষেপ তাদের স্বভাবজাত নেতিবাচক রাজনীতি দিয়ে বিনষ্ট করছে।

তিনি বলেন, ‘মিথ্যাবাদী রাখালের’ মতো বিএনপির কথা জনগণ এখন আর বিশ্বাস করে না।

সরকার নাকি জুলুম করছে বিএনপি মহাসচিবের এমন অভিযোগ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন প্রকৃতপক্ষে সরকার নয়, আন্দোলনের নামে বিএনপিই মানুষের প্রাণ এবং সম্পদহানী ঘটিয়ে জুলুম-অত্যাচার চালিয়ে যাচ্ছে।

এদেশে রাজনৈতিক মুখোশের আড়ালে জুলুমতন্ত্র কায়েম করেছিল বিএনপি মন্তব্য ওবায়দুল কাদেরের।

স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক শক্তিকে সঙ্গে নিয়ে বিএনপি আবারও নৈরাজ্য তৈরির অপপ্রয়াস চালাচ্ছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন এসব অপকৌশল করে ক্ষমতায় যাওয়া যাবে না। ক্ষমতায় যেতে হলে জনগণের রাজনীতি করতে হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনা সংক্রমণের চলমান প্রেক্ষাপটে সরকার জনস্বার্থে শর্ত সাপেক্ষে গণপরিবহনের ভাড়া সমন্বয় করছে বলে জানান।

তিনি বলেন, অভিযোগ পাওয়া যাচ্ছে অনেকে সরকারি নির্দেশনা মেনে চললেও আবার অনেকেই মানছে না, অতিরিক্ত ভাড়া আদায় করারও অভিযোগ পাওয়া যাচ্ছে।

সড়ক পরিবহন মন্ত্রী এ বিষয়ে পরিবহন মালিক শ্রমিকদের অর্ধেক আসন খালি রেখে, স্বাস্থ্যবিধি মেনে সমন্বয় করা ভাড়ায় গণপরিবহন চালানোর আহবান জানান।

অতিরিক্ত ভাড়া আদায়কারী এবং নির্দেশনা প্রতিপালনে ব্যর্থ পরিবহনের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য বিআরটিএ এবং আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।

গণপরিবহন যেন নতুন করে করোনা সংক্রমণের ক্ষেত্র হিসেবে বিস্তৃতি ঘটাতে না পারে সেদিকে সকলের নজর রাখার ওপর আহবান জানান মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, জনস্বার্থেই অর্ধেক আসন খালি রেখে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলছে।

তিনি এ পরিস্থিতিতে অস্থিরতা প্রদর্শন না করে নিজেদের সুরক্ষার স্বার্থে অর্ধেক আসন খালি রেখে চলাচলের সিদ্ধান্ত মেনে চলার জন্য সকলকে ধৈর্য ধরনের আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

‘অন্য দেশের সরকারপ্রধানকে বসিয়ে রেখে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন শি জিনপিং’

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছেবিস্তারিত পড়ুন

দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি বলে মন্তব্যবিস্তারিত পড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে: সংসদে গয়েশ্বর

দেশের মাদকের সবচেয়ে বড় চালান স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে আসে বলে মন্তব্যবিস্তারিত পড়ুন

  • চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি
  • এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর
  • আমি প্রথম ‘বলির পাঁঠা’ হতে পারি, কিন্তু শেষ নই: মাহফুজ আলম
  • পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৬ কোটি টাকা
  • ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু
  • চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ
  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী
  • উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা