বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিক্ষোভ সমাবেশ সফল করতে সাতক্ষীরা জামায়াতের ব্যাপক প্রস্তুতি

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে আজ ১৮ ফেব্রুয়ারী সাতক্ষীরায় শান্তিপূর্ণ বিক্ষভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করতে ১৭ ফেব্রুয়ারী সোমবার সন্ধায় সাতক্ষীরা জেলা জামায়াত কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা নায়েবে আমীর শেখ নূরুল হুদার সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী অধ্যাপক ওবায় দুল্লাহ, অধ্যাপক ওমর ফারুক, মাওলানা ওসমান গণি, অফিস সেক্রেটারী ছাত্রনেতা রুহুল আমিন উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা সরকারী কলেজ মাঠে সাতক্ষীরা জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলের নেতৃত্ব দিবেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। বিকাল সাড়ে ৩টায় এক যোগে শহরের চারটি প্রবেশদার দিয়ে এক সাথে বিক্ষোভ মিছিল বের হয়ে সরকারী কলেজ মাঠে যেয়ে মিলিত হয়ে সমাবেশের মাধ্যমে শেষ হবে। দলটির সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান জানান, কর্মসূচি সফল করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, খুলনা রোড মোড় থেকে যে মিছিলটি বের হবেন তার নের্তৃত্বে থাকবেন, জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সদর আমীর মাওলানা মোশাররফ হুসাইন, কলারোয়া উপজেলা আমীর মাও কামরুজ্জামান। আমতলায় নের্তৃত্বে থাকবেন জেলা নায়েবে আমীর শেখ নুরুল হুদা, ডা. মাহমুদুল হক ও তালা আমীর মাওলানা মফিদুল্লাহ। তুফান কোম্পানী মোড়ে নের্তৃত্বে থাকবেন, কেন্দ্রীয় শূরা সদস্য ও সাবেক জেলা আমীর মুহাদিস রবিউল বাশার, জেলা সেক্রেটারী মাও, আজিয়র রহমান, সাবেক এম.পি গাজী নজরুল ইসলাম, শহর আমীর মোঃ জাহিদুল ইসলাম, দেবহাটা আমীর মাওলানা. অলিউল ইসলাম, কালিগঞ্জ আমীর মাওলানা. আব্দুল ওহাব সিদ্দিকী, শ্যামনগর আমীর মাওলানা আব্দুর রহমান এবং শহর শিবির সভাপতি আল মামুন। আলিয়া মাদ্রাসা সংলগ্ন এতিমখানা মোড়ে নের্তৃত্বে থাকবেন জেলা সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক ও আশাশুনি উপজেলা আমীর তারিকুজ্জামান তুষার।

দলটির জেলা রায়েবে আমীর শেখ নূরুল হুদা বলেন, সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম ১৩ বছরেরও অধিক সময় ধরে কারাগারে আটক আছেন। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের ৬ মাস ৯ দিন অতিবাহিত হওয়া সত্ত্বেও জনাব এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয়নি। ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলের বিচারিক কার্যক্রমসমূহ সারা বিশ্বে বিতর্কিত, প্রশ্নবিদ্ধ ও প্রত্যাখ্যাত। স্বৈরাচারের আমলে গ্রেফতারকৃত জনাব এটিএম আজহারুল ইসলামকে কারাগারে আটক রাখা তার প্রতি চরম জুলুম ও অন্যায় ছাড়া আর কিছুই নয়। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে তাঁকে এখনো আটক রাখায় জাতি বিস্মিত ও হতবাক। এহেন পরিস্থিতিতে মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলামকে মুক্ত করার লক্ষ্যে আমাদের এই বিক্ষোভ সমাবেশে সকলের অংশ গ্রহণ ও গণমাধ্যমের সহযোগীতা কামনা করছি।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই

গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!