বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিজিবির অভিযানে জেলি পুশকৃত ৩শ’ কেজি চিংড়ি জব্দ, পাঁচ জনকে জরিমানা

গাজী হাবিব: সাতক্ষীরায় ক্ষতিকর জেলি পুশের অভিযোগে তিনশ কেজি বাগদা ও গলদা চিংড়ি জব্দ করেছে বিজিবি। এসময় অপদ্রব্য পুশকৃত চিংড়ি বাজারজাতের দায়ে ৫ মৎস্য ব্যবসায়ীকে ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (২ মে) সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১মে) রাতে সাতক্ষীরা শহরের অদূরে আলিয়া মাদ্রসার মোড় থেকে এসব চিংড়ি মাছ জব্দ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বিপুল পরিমান অপদ্রব্য পুশকৃত চিংড়ি মাছ বিক্রির উদ্দেশ্যে পিকআপ ভ্যানে করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুমের নেতৃত্বে একটি টিম রাতে শহরের অদূরে আলিয়া মাদ্রাসার মোড়ে অবস্থান নেয়। এসময় আশাশুনির দিক থেকে আগত বাগদা ও গলদা চিংড়ি মাছ ভর্তি ৫টি পিকআপ আটক করে বিজিবি সদস্যরা।

পরবর্তীতে সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এবং বিজিবির সমন্বয়ে গঠিত পর্ষদ আটককৃত চিংড়ি মাছ সরেজমিনে পরীক্ষা-নিরীক্ষা করে ৯ হাজার কেজি মাছের মধ্যে ৩০০ কেজি গলদা ও বাগদা চিংড়িতে ক্ষতিকর জেলি পুশের বিষয়টি সনাক্ত করে। যার মূল্য প্রায় ৬ লাখ টাকা।

এসময় চিংড়ি মাছের মধ্যে ক্ষতিকর জেলি বা অপদ্রব্য পুশ করার অভিযোগে মৎস্য ব্যবসায়ী দেবহাটার কদমখালী গ্রামের মনিন্দ্রনাথ মন্ডলের ছেলে জয়দেব মন্ডলকে ২৪ হাজার টাকা, আশাশুনির হাড়িভাঙা গ্রামের স্বপন মিস্ত্রির ছেলে আনন্দ মিস্ত্রীকে ১০ হাজার টাকা, দেবহাটার হিজলডাঙ্গা গ্রামের আলী সরদারের ছেলে রবিন সরদারকে ১০ হাজার এবং আশাশুনির দক্ষিণ একসরা গ্রামের আজিবর গাজীর ছেলে আনিসুর রহমানকে ৫ হাজার টাকাসহ মোট ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়।

সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি ) অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক বলেন, ক্ষতিকর জেলি বা অপদ্রব্য পুশকৃত মাছগুলো মানবদেহের জন্য ক্ষতিকর বিধায় ৩০০ কেজি গলদা-বাগদা চিংড়ি মাছ পুঁড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া ক্ষতিকর জেলি বা অপদ্রব্য পুশছাড়া বাকি ৮ হাজার ৭০০ কেজি গলদা ও বাগদা চিংড়ি মাছসহ পিকআপ ছেড়ে দেয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ