সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিদ্যুৎসহ সবকিছুর দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ : টুকু

সরকার জনগণকে খুশি করতে ভুল পন্থা গ্রহণ করে বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

রোববার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর আসাদ গেটে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

টুকু বলেন, সরকার নিজেই প্রজ্ঞাপন দিয়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে। সরকারের ভুল সিদ্ধান্তের কারণে জনগণকে মাশুল দিতে হচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এনার্জি কমিশনকে পাশ কাটিয়ে বিদ্যুতের দাম বাড়ার কারণে দেশে কৃষিপণ্যের উৎপাদন খরচ বেড়ে যাবে।

তিনি বলেন, দুর্নীতি করতে, দরিদ্রকে আরও দরিদ্র বানাতে গণবিরোধী এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএফএম) সংস্কার পরামর্শের কারণে বিদ্যুতের দাম আরও বাড়তে পারে।

টুকু আরও বলেন, বিদ্যুৎসহ সবকিছুর দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বর্তমান সরকার অস্ত্রের ভাষায় কথা বলে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে। উসকানি দিয়ে মারামারি লাগাতে বিএনপির কর্মসূচির দিন পাল্টা কর্মসূচি দিচ্ছে তারা।

একই রকম সংবাদ সমূহ

সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়েবিস্তারিত পড়ুন

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে সরকার দেশের প্রতিটি সিটি করপোরেশনবিস্তারিত পড়ুন

পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছেবিস্তারিত পড়ুন

  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • ট্রাম্পের সঙ্গে বিশ্বনেতাদের ছবির ফ্রেমে বিতর্ক, পেছনের গল্প যা
  • এক বছরে তিন গুণ বেড়েছে ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী
  • বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ইইউ বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে : মিলার
  • জামিন মেলেনি আখতারুজ্জামানের, কারাগারে পাঠানোর নির্দেশ
  • একলাফে এলপিজির দাম বাড়লো ২৫২ টাকা, আজ থেকেই কার্যকর
  • ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
  • ডেঙ্গুতে আরও ৬ জনের প্রাণহানি, নতুন আক্রান্ত ২০৮৯