রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের অভিঘাত তুলে ধরে দক্ষিণ জনপদকে রক্ষায় গণমাধ্যমের স্বাধীনতার দাবি জানিয়ে সাতক্ষীরার সাংবাদিকদের আহবানে সাতক্ষীরায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন।

বক্তব্য রাখেন সাবেক সভাপতি চ্যানেল আইয়ের আবুল কালাম আজাদ, ইন্ডিপেন্ডেন্ট টিভি’র আবুল কাসেম, চ্যানেল টোয়েন্টিফোরের আমিনা বিলকিস ময়না, এখন টিভির আহসানুর রহমান রাজিব, সূর্যের আলোর সম্পাদক আব্দুল ওয়ারেস খান চৌধুরী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী, বণিক বার্তার গোলাম সরোয়ার।

আলোচনায় অংশ নেন সাংবাদিক আমিরুজ্জামান বাবু, কাজী শহিদুল হক রাজু, কৃষ্ণ ব্যানার্জী, আসাদুজ্জামান সরদার, রফিকুল ইসলাম শাওন, কালিদাস রায়, শহিদুল ইসলাম, আব্দুল আলিম, ফারুক রহমান, ডিএম কামরুল, শেখ তানজির আহমেদ, সেলিম রেজা মুকুল, হোসেন আলী, বিপ্লব হোসেন, গাজী ফরহাদ, আবু সাইদ, ফিরোজ হোসেন, আলি মুকতাদা হৃদয়, হাবিবুল হাসান, সেলিম হোসেন, মাজহারুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ বলেন, সাংবাদিকরা মুক্ত নয়, স্বাধীন নয়। সাংবাদিকদের হাত পা বেঁধে দেওয়া হয়েছে। মুক্তভাবে কাজ করার সুযোগ দিতে হবে।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পর সংবিধানে যে অধিকারের কথা বলা হলেও সেই অধিকার আজও সেইভাবে বাস্তবায়ন হয়নি। সাংবাদিকতা করতে যেয়ে প্রতি পদে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। সরকারি কর্মকর্তার আমাদের যে পর্যায়ে নিয়ে গেছে রিপোর্ট করতে যেয়ে সমস্যায় পড়তে হচ্ছে। সেল্ফ সেন্সরশিপে সাংবাদিকতা বাদ দিতে হবে। কিছু অসাধু সাংবাদিকের সাংবাদিকরা আজ ইমেজ সংকটে পড়েছে। সাংবাদিকতা আজ কর্পোরেট হাউসের কাছে জিম্মি হয়ে পড়েছে। সকল বাধা উপেক্ষা করে সাংবাদিক করে যেতে হবে।

এডভোকেট আবুল কালাম আজাদ বলেন, মুক্তিযুদ্ধসহ দেশের বড় বড় সংকটে সাংবাদিকরা পথ প্রদর্শক হিসেবে কাজ করেছে। জলবায়ু পরিবর্তন কারণে ভয়ংঙ্কর পরিস্থিতি মোকাবেলার পথ সাংবাদিকদের দেখাতে হবে। গণমাধ্যম কর্মীদের স্বার্থ সুরক্ষা করার জন্য। ঐক্য থেকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রেসক্লাবের সংকট সমাধান করতে হবে। সাংবাদিকদের মধ্যে বিভাজন করে সৃষ্টি করে দূর্নীতিবাজরা দুর্নীতি করে যাচ্ছে। প্রায় সবাই সাংবাদিকদের অধিকার ক্ষুন্ন করেছে। অনিয়মের বিরুদ্ধে খবর প্রকাশ করলেই সাংবাদিকদের উপর খড়গ নেমে আসে।

শরীফুল্লাহ কায়সার সুমন বলেন, কর্পোরেট পুঁজির কাছে গণমাধ্যম জিম্মি হয়ে আছে। তাদের ব্যবসায়ীক স্বার্থে গণমাধ্যমকে ব্যবহার করছে। যে কারনে গণমাধ্যম বাধাগ্রস্ত হচ্ছে সাথে সাংবাদিকতাও বাঁধাগ্রস্ত হচ্ছে।

ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আমাদের মুক্তি নেই। ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক