বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিমানবন্দরে ৮ মাসের শিশুকে ফেলে গেলেন মা, কান্না থামালেন নারী পুলিশ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ মাসের এক মেয়ে শিশুকে ফেলে পালিয়েছে তার মা। ফেলে যাওয়া শিশুটিকে বিমানবন্দরে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্য উদ্ধার করেন। পরে এপিবিএনের নারী সদস্যরা মেস থেকে দুধ এনে খাওয়ালে শিশুটির কান্না থামে।

শুক্রবার (২ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন এ বিষয়ে বলেন, ‘বৃহস্পতিবার (১ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে বিমানবন্দরের অ্যারাইভাল (আগমন) টার্মিনালে সৌদি আরব থেকে এক নারী ঢাকায় আসেন। ফ্লাইট অবতরণের পর তিনি ৫ নম্বর লাগেজ বেল্টের সামনে শিশুটিকে নিয়ে অবস্থান করেন। বাড়ি ফেরার জন্য রাতে গাড়ি পাবেন না বলে তিনি সকাল পর্যন্ত সেখানেই অপেক্ষা করেন। সকাল ৮টার দিকে হঠাৎ শিশুটিকে রেখে লাগেজ নিয়ে তিনি পালিয়ে যান।’

একই ফ্লাইটে ওই নারীর সঙ্গে আসা আরেক নারী জানান, শিশুটির মা সৌদি আরবে কাজের জন্য গিয়েছিল। সেখানে এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয়। তাদের ঘরেই এই সন্তানের জন্ম। তবে দেশে ফেরার আগেই তাদের ডিভোর্স হয়ে যায়। সন্তানকে নিয়ে তিনি কোথায় যাবেন তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। প্লেনে কয়েকবার কান্নাকাটিও করেছেন।

শিশুটির পরবর্তী অবস্থা নিয়ে আলমগীর হোসেন বলেন, ‘উদ্ধারের সময় শিশুটি অনেক কান্না করছিল। এপিবিএনের কয়েকজন নারী সদস্য তার কান্না থামানোর চেষ্টা করেন। পরে মেস থেকে তার জন্য দুধ আনা হয়। বর্তমানে শিশুটির কান্না থেমেছে।’

সিসিটিভি ফুটেজ দেখে ওই নারীকে চিহ্নিত করার চেষ্টা চলছে। তাকে না পাওয়া গেলে প্রবাসী কল্যাণ ডেস্ক ও ব্র্যাককে বিষয়টি জানানো হবে বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত

বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে এবং আগামীবিস্তারিত পড়ুন

জ্বালানি সংকট রপ্তানি অর্ডার হাতছাড়ার ঝুঁকি বাড়াচ্ছে

পর্যাপ্ত গ্যাসের অভাবে সিংহভাগ পোশাক কারখানা সক্ষমতার অর্ধেকেরও কম উৎপাদনে বাধ্য হচ্ছে,বিস্তারিত পড়ুন

জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে- প্রধানমন্ত্রী

দেশে চলমান জ্বালানি সংকট থেকে উত্তরণে সরকার ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।বিস্তারিত পড়ুন

  • এমপিও শিক্ষক-কর্মচারীদের কার কত বেতন বাড়ল, দেখুন একনজরে
  • সেপ্টেম্বরের প্রথম দিনে রেমিট্যান্সে বড় প্রবৃদ্ধি
  • বিএনপি সবচেয়ে কঠিন সময়ে দেশের দায়িত্ব নিয়েছে : তথ্যমন্ত্রী
  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের, নতুন আক্রান্ত ১১১০
  • নতুন পে স্কেলের স্বস্তির আড়ালে বাড়বে মূল্যস্ফীতি
  • আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক
  • অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু, দেখতে গেলেন রাষ্ট্রপতি
  • নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে
  • এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির
  • শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের