বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা

সাতক্ষীরা প্রতিনিধি: ‘সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং-স্বাধীন গণমাধ্যমে এআই এর প্রভাব’ এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব গণমাধ্যম দিবস।
সাতক্ষীরা সাংবাদিক সমাজ-এর আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী। বাংলাদেশ বেতারের সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেমের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, চ্যানেল আই-এর সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জি, এম নূর ইসলাম, চ্যানেল আর টিভির সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, চ্যানেল দেশ টিভির সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন, সময় টিভির মমতাজ আহমেদ বাপী, চ্যানেল টুয়েন্টিফোর-এর আমিনা বিলকিস ময়না, বাংলাদেশ সংবাদ সংস্থার সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান, দ্য কান্ট্রি টুডে পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি এসএম শহীদুল ইসলাম, দৈনিক সংগ্রাম পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি আবু সাঈদ বিশ্বাস, দৈনিক নিরপেক্ষ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি অ্যাডভোকেট খায়রুল বদিউজ্জামান, চ্যানেল ডিবিসি’র সাতক্ষীরা প্রতিনিধি এম বেলাল হুসাইন, বৈশাখী টিভি’র সাতক্ষীরা প্রতিনিধি শামীম পারভেজ, এখন টিভির সাতক্ষীরা প্রতিনিধি আহসানুর রহমান রাজিব, ৭১ টিভির সাতক্ষীরা প্রতিনিধি বরুণ ব্যানার্জী, বাংলা নিউজ টুয়েন্টি ফোর ডট কম-এর সাতক্ষীরা প্রতিনিধি শেখ তানজির আহমেদ, বাংলা ট্রিবিউন-এর সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান সরদার, দীপ্ত টিভির সাতক্ষীরা প্রতিনিধি রঘুনাথ খাঁ, এন টিভির সাতক্ষীরা প্রতিনিধি এসএম জিন্নাহ, দৈনিক জনতার সাতক্ষীরা প্রতিনিধি বীনমর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, দৈনিক খবর সংযোগ ও দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি শেখ ফরিদ আহমেদ ময়না, মাই টিভির সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবু, দৈনিক বাংলার সাতক্ষীরা প্রতিনিধি আবু সাইদ, দৈনিক যুগান্তর পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মুজাহিদুল ইসলাম, দৈনিক কালের কন্ঠের সাতক্ষীরা প্রতিনিধি মোশাররফ হোসেন, দৈনিক কল্যাণ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি কাজী শওকত হোসেন ময়না, দৈনিক মানবকন্ঠের সাতক্ষীরা প্রতিনিধি মেহেদী আলী সুজয়, ঢাকা পোস্ট-এর সাতক্ষীরা প্রতিনিধি ইব্রাহিম খলিল, দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি আব্দুস সামাদ, দৈনিক সাতনদী পত্রিকার জহুরুল কবির, সাংবাদিক রোকনুজ্জামান টিপু, শাহজাহান মিটন, আরিফুল ইসলাম, মুনসুর রহমান, স্বদেশ প্রতিদিন পত্রিকার হাবিবুর রহমান সোহাগ, মেহেদী হাসান শিমুল, রাহাত রাজা, ফিরোজ হোসেন, মিলন রুদ্র, মৃত্যুঞ্জয় অপূর্ব, আসাদুজ্জামান খানসহ প্রমুখ।

অনুষ্ঠানে সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ নেওয়ার পাশাপাশি ত্যাগী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়।

আলোচনা সভায় সাংবাদিকদের উপর সকল প্রকার নির্যাতন, নিপীড়ন ও হয়রানিমূলক মামলা বন্ধ করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সাংবাদিকদের সুরক্ষা আইন করতে হবে। স্বাধীন সাংবাদিকতার পরিবেশ তৈরি করতে হবে। যে সকল সাংবাদিক হত্যার শিকার হয়েছেন তার বিচার নিশ্চিত করতে হবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব, ন্যায় বিচার ও মানবাধিকারের প্রশ্নে সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ থেকে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান বক্তারা।

একই রকম সংবাদ সমূহ

ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলের স্ত্রী ও মেয়েকে ধর্ষণ বা ধর্ষণচেষ্টারবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

ইউনিয়ন পরিষদ (ইউপি) দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আর অক্টোবর থেকেবিস্তারিত পড়ুন

  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ