শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

“বাঁচিয়ে রাখি মানবতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ মে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৪ উপলক্ষে কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ৯টায় সাতক্ষীরা জেলা রেড ক্রিসেন্ট ইউনিট ভবনের সামনে হতে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট ভবনে আলোচনা সভায় মিলিত হয়। এর আগে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের শুভ সূচনা করা হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
, “জন হেনরি ডুনান্ট আত্মমানবতার সেবার লক্ষ্যে মহৎ উদ্যোগ নিয়ে রেড ক্রিসেন্ট প্রতিষ্ঠা করেছিলেন। আত্মমানবতার সেবায় এই রেড ক্রিসেন্ট সোসাইটি সেবামূলক কাজ করে যাচ্ছে। দুর্যোগ ও বিপর্যয়ে রেড ক্রিসেন্টের সকল সদস্যরা মানুষের সেবা দিয়ে থাকে।” আমরা তার মতো হয়তো হতো পারবো না কিন্তু তাকে আমরা অনুসরণ করতে পারি। আমরা প্রত্যেকে চেষ্টা করবো মানবতাকে সমুন্নত করতে। প্রয়োজনে মানবতার জন্য আমরা জীবনকে উৎসর্গ করবো।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলার কার্যনির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শেখ তহিদুর রহমান ডাবলু, শেখ হারুন উর রশিদ, মো. রাশেদুজ্জামান রাশি, জোৎস্না আরা,নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক মো. আকতার হোসেন, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট’র ইউওলো হাসিবুল ইসলাম সোহান, যুব প্রধান মো. ইলিয়াছ হোসেন প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অফিস সহকারী মো. কামরুল ইসলাম, সাতক্ষীরা রেডক্রিসেন্ট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য, যুব সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা পরবর্তী দিবসটি উপলক্ষে কেক কাটা হয় এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ