সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘বিশ্বাস-বন্ধুত্ব’ নিয়ে মিথিলাকে খোঁচা দিলেন তাহসানের নতুন বউ?

বিশ্বাস-বন্ধুত্ব আর সম্মানই দাম্পত্যের শেষ কথা! বিয়ে করেই জানালেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের নতুন বউ। তবে কি তাহসানের প্রাক্তন স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে খোঁচা দিলেন রোজা আহমেদ?

দেশজুড়ে এখন আলোচনার কেন্দ্রে তাহসান খানের দ্বিতীয় বিয়ে আর নতুন বউ। সবাইকে চমকে দিয়ে শনিবার জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন মিথিলার প্রাক্তন স্বামী। মেয়ের বয়স এখন ১১, নতুন করে নিজের জীবনটা গুছিয়ে নিলেন গায়ক-অভিনেতা।

শনিবার সন্ধ্যায় নতুন বউকে বাহুডোরে আগলে বিয়ের সুখবর দেন তাহসান। শুভেচ্ছার বন্যায় ভাসছেন তিনি, তার ফেসবুক পোস্টের লাইক সংখ্যা ইতোমধ্যেই ১৪ লাখ পার করেছে। এদিকে, রোববার (০৫ জানুয়ারি) বিয়ের একগুচ্ছ অদেখা ছবি পোস্ট করলেন তাহসানের দ্বিতীয় স্ত্রী রোজা আহমেদ।

রোজার ছন্দের মুগ্ধতায় জীবনের সুর সাজাচ্ছেন তাহসান। বরের জন্য রোজা লিখলেন, ‘আমি এমন পুরুষ খুঁজে পেয়েছি, যে অমায়িক। সে শুধু চেয়েছে বিশ্বাস, সম্মান আর আজীবনের বন্ধুত্ব। আমি কথা দিয়েছি এই সবকিছুতে ওকে ভরিয়ে দেব এবং অবশ্য সেই আমার জীবনের শান্তির ঠিকানা… সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’।

বিশ্ববিদ্যালয়ের পড়ার সময় থেকে মিথিলার সঙ্গে প্রেম তাহসানের, ২০০৬ সালের ৭ আগস্ট ভালোবেসে মিথিলাকে বিয়ে করেছিলেন এই শিল্পী। কিন্তু ১১ বছর পর ঘর ভাঙে দুজনের। ২০১৭ সালে ডিভোর্স হয় তাদের। সেই সময় মিথিলার পরকীয়ার গুঞ্জন রটেছিল। রোজার এই পোস্টে তাই অন্যরকম গন্ধ পাচ্ছেন নিন্দুকরা।

তাহসানের দ্বিতীয় বিয়ের খবর নিয়ে যখন এত আলোচনা, তখন সোশ্যাল মিডিয়ায় মেয়ে আইরার সঙ্গে একটি মিষ্টি সেলফি শেয়ার করেন মিথিলা। সাদা জামদানিতে সৃজিত ঘরণী। লাল-নীল পোশাকে মিরর সেলফিতে মগ্ন ১১ বছরের তাহসানকন্যা। ইতোমধ্যেই মায়ের মাথা ছুঁয়েছে সে।

কাকতালীয়ভাবে ২০১৯ সালের ডিসেম্বরে সৃজিত-মিথিলার বিয়ের দিনও মেয়ে আইরার সঙ্গে একটি মিষ্টি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন তাহসান। বিচ্ছেদ হলেও আইরার বাবা-মা হিসাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে দুজনের।

প্রাক্তনের দ্বিতীয় বিয়ের দিন মেয়েকে নিয়েই সময় কেটেছে মিথিলার, তা স্পষ্ট। মাস কয়েক আগে এক সাক্ষাৎকারে মিথিলা বলেছিলেন, তাহসানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে তার। যদিও সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন স্বামীকে বিয়ের শুভেচ্ছা জানাননি অভিনেত্রী।

তাহসানের দ্বিতীয় স্ত্রী রোজা বর্তমানে নিউইয়র্ক নিবাসী ব্রাইডাল মেকআপ আর্টিস্ট। একটা সময় অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল বরিশালের এই মেয়ের। কিন্তু তা আর পূরণ হয়নি। এদিকে, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বয়সের ফারাক নিয়েও কম কটাক্ষ শুনতে হচ্ছে না তাহসানকে। যদিও সেসবে কান দিচ্ছেন না অভিনেতা-গায়ক।

রোজার জন্য তাহসানের বার্তা, ‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন….ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে? ’

একই রকম সংবাদ সমূহ

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলাবিস্তারিত পড়ুন

ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল

ইতালির মেস্ত্রে শহরে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায়বিস্তারিত পড়ুন

  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি