সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিষ্ণুপুর বন্ধকাঠি দুর্বৃত্তের আগুনে পুড়লো অসহায় এক নারীর বসতঘর

কালিগঞ্জের পল্লীতে সাবিনা ইয়াসমিন(৩০) নামে এক অসহায় নারীর বসতঘর র্দুর্বৃত্তদের লাগানো আগুনে ভষ্মিভূত হয়ে গেছে। ভুক্তভোগী পরিবারের দাবী ঘরের সকল আসবাবপত্র পুড়ে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তাদের অভিযোগ, শত্রুতার জেরে দুর্বৃত্তরা এ আগুন লাগিয়ে ক্ষয়ক্ষতি করেছে। আগুন লাগার ঘটনাটি গত শনিবার গভীর রাতে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্ধকাঠি গ্রামে ঘটেছে।এ ঘটনায় কালিগঞ্জ থানায় ৮ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।অভিযুক্তরা হলেন (১) ছোট্টু মোড়ল (২) আশেক মোড়ল (৩) রিপন মোড়ল (৪) বাবলু মোড়ল (৫) ফিরোজ লস্কার (৬) কালাম মোড়ল (৭) আলাউদ্দিন মোড়ল (৮) ও বাচ্চু মোড়ল। এই বিষয়ে সাবিনা ইয়াসমিন এ প্রতিনিধিকে জানান, আমার স্বামী গত বছর মারা গিয়েছে, আমি ছেলে মেয়ে, নিয়ে অনেক কষ্টে জীবনযাপন করছি। গত শনিবার আমি আমার ছেলে মেয়েকে নিয়ে আমার বাপের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম এর মাঝে কে বা কাহারা গভীর রাতে আমার ঘরে আগুন দিয়েছে। ঘরের সব আসবাপত্র পুড়ে গেছে। যার ফলে প্রায় দুই লক্ষাধিক টাকার.ক্ষয়ক্ষতি হয়েছে। অভিযোগ সূত্রে আরো জানা গেছে, পুড়ে যাওয়া ওই বাড়ির মালিক সাবিনা ইয়াসমিনের ছোট ভাই আরিফ মোড়লের সঙ্গে প্রতিবেশী আশেক মোড়ল ও ছোট্টু মোড়লের সাথে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলাও চলছে। এর জের ধরেই পরিকল্পিতভাবে কেউ না থাকায় তাদের বাড়ি আগুন দিয়েছে। তবে অভিযুক্ত আশেক মোড়লের ছেলে ছোট্টু মোড়লের কাছে জানতে চাইলে তিনি জানান, জমি নিয়ে বিরোধ সাবিনার ছোট ভাই আরিফের সাথে চললেও সাবিনা ইয়াসমিনের ঘরে আগুন লাগার ব্যাপারে তিনি কিছু জানেন না।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহকারী কমিশনার (ভূমি) অফিস আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা