বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বৃহস্পতিবার শহীদ মিনারে ডা. জাফরুল্লাহর প্রতি সর্বস্তরের শ্রদ্ধা

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। এ দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তাকে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রীয় ও সর্বস্তরের শ্রদ্ধা জানানো হবে।
এরপর দুপুর আড়াইটায় ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

বুধবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও শ্রদ্ধা নিবেদন কমিটির আহ্বায়ক অধ্যাপক আলতাফুন্নেছা।
গণস্বাস্থ্য নগর হাসপাতাল ও ডায়ালাইসিস সেন্টারের মেজর এটিএম হায়দার বীর উত্তম মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি বলেন, বৃহস্পতিবারে সকাল ১০টা থেকে দুপুর ১টায় পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনগণ ও রাষ্ট্রীয় শ্রদ্ধা জানানো হবে। এরপর দুপুর আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০ টায় মরদেহ নেওয়া হবে সাভারে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে। সেখানে জুমার নামাজ শেষে মরহুমের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর শ্রদ্ধা নিবেদন করা হবে। বৃহস্পবিার দাফনের বিষয়ে জানানো হবে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ডা. জাফরুল্লাহর দাফনের বিষয়টা পরিবারের সদস্যরা শুক্রবার দ্বিতীয় জানাজার নামাজ শেষে সবাইকে জানিয়ে দেবেন। তার ১০ ভাই-বোন, তার কন্যা, পুত্র এবং স্ত্রী আছেন।

ড. জাফরুল্লাহ চৌধুরী মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৌখিকভাবে দান করে গেছেন এমনটি শোনা যাচ্ছে এ নিয়ে জানতে চাইলে সাকি বলেন, পরিবারের লোকজন দেহদানের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়ে থাকলে সেটি বৃহস্পতিবার আপনাদের জানিয়ে দিতে পারবো।

এসময় ডা. জাফরুল্লাহ চৌধুরীর বন্ধু মুক্তিযোদ্ধা ইলতাফ আজিজ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি নাজিম উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আফিস নজরুল, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু, গণবিশ্ববিদ্যালয়ের ভিসি আবুল হোসেন, বোন আলেয়া চৌধুরী, গণঅধিকার পরিষধের সদস্য সচিব নুরুল হক নুর প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ১১টায় মারা যান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী। রাতেই প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. এবিএম আবদুল্লাহ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ৮২ বছর বয়সী জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনিসহ নানা রোগেও ভুগছিলেন।

একই রকম সংবাদ সমূহ

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রী তারেক রহমান যদি মনে করেন, মন্ত্রিসভার কোনো সদস্য প্রত্যাশিতভাবে দায়িত্ব পালনবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের ডিআইজি, অতিরিক্তবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম
  • গাজী নজরুলের বিষয়ে আরও খোঁজ-খবর নিয়ে সাংগঠনিক পদক্ষেপ
  • শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নেই: তারেক রহমান
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
  • মশা নিধনে দেশীয় উদ্ভাবনের পরীক্ষামূলক প্রয়োগের আহ্বান মির্জা ফখরুলের
  • গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ, সরবরাহ শুরু আগস্টে
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • পরাজয়ে শুরু সিরিজ জয়ে শেষ জিম্বাবুয়ে সফর