শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেকারত্বই ছিল জুলাই অভ্যুত্থানের অন্যতম কারণ: আসিফ মাহমুদ

জুলাই অভ্যুত্থানের পেছনে অন্যতম প্রধান কারণ ছিল বেকারত্ব—এ মন্তব্য করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘বেকারত্ব দূর করাই এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) মিলনায়তনে “যুব উদ্যোক্তা: বিনিয়োগ ও পলিসি” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে উদ্যোক্তাদের জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে যুব ঋণের সর্বোচ্চ সীমা ৫ লাখ টাকায় উন্নীত করা হয়েছে এবং তা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সদ্য অনুমোদিত ‘যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫’ দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

এলডিসি গ্র্যাজুয়েশন সামনে রেখে বড় চ্যালেঞ্জের কথা তুলে ধরে আসিফ মাহমুদ বলেন, ‘দেশের ৬৩ শতাংশ তরুণ জনগোষ্ঠীকে যথাযথভাবে কাজে না লাগাতে পারলে ভবিষ্যৎ উন্নয়ন ব্যাহত হবে।’

কর্মশালায় তথ্যপ্রযুক্তি উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘বাংলাদেশে স্টার্টআপ ইকোসিস্টেম এখনও গড়ে ওঠেনি। এটি তৈরি করতে স্কুলপর্যায় থেকেই উদ্যোগ নিতে হবে। শহর ও মফস্বলের তরুণদের একইসঙ্গে একটি পাইপলাইনের আওতায় আনতে হবে।’

একই রকম সংবাদ সমূহ

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ডিবি।বিস্তারিত পড়ুন

তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ

কিশোর গ্যাংয়ের পেছনে প্রভাবশালী মহলের প্রত্যক্ষ মদদ রয়েছে বলে মনে করেন জাতীয়বিস্তারিত পড়ুন

দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক

দলের পরিচয় ব্যবহার করে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবেবিস্তারিত পড়ুন

  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ
  • সংরক্ষিত এমপি ফেরদৌসীর আসন শূন্য ঘোষণা
  • মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার
  • সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব
  • এমপি পদ থেকে পদত্যাগ করলেন মিষ্টি
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
  • নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
  • ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন
  • সুপারিশের পরও বাদ পড়া ৪৬ জনের গেজেট আগামী সোমবার
  • ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ ডায়াগনস্টিক টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র