শনিবার, জুন ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেক্সিমকো ও আইসিবি’র মধ্যে সুকুক ইস্যুর চুক্তি

বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো) ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) দেশের সর্বপ্রথম কর্পোরেট সুকুক (বেক্সিমকো গ্রিন সুকুক আল-ইস্তিস্না) ইস্যুর বিষয়ে একটি সমঝোতা চুক্তি সই করেছে।

চুক্তির অধীনে আইসিবি ৩ হাজার কোটি টাকা মূল্যের গ্রিন-সুকুক বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে। যা সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে অনুমোদন পেয়েছে।

এ উপলক্ষ্যে গত ১৫ জুলাই রাজধানীর ধানমন্ডিতে বেক্সিমকোর প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বেক্সিমকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওকে চৌধুরী এবং আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেক্সিমকো সোলার বিজনেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম রফিকুল ইসলাম, বেক্সিমকো লিমিটেডের নির্বাহী পরিচালক মোস্তফা জামানুল বাহার এবং সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এরশাদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই চুক্তির মাধ্যমে গ্রিন-সুকুক আল-ইস্তিস্না ছাড়ার পথ আরও সুগম হবে। এটি বাংলাদেশে বেসরকারি খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগের নতুন সম্ভাবনা উন্মোচন করবে।

একই রকম সংবাদ সমূহ

এই বাজেট সবার জন্য: অর্থমন্ত্রী

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজারবিস্তারিত পড়ুন

দিল্লির বৈঠক থেকে শান্তির বার্তা, একসঙ্গে কাজ করার অঙ্গীকার

সাম্প্রতিক সময়ে সীমান্তে বিভিন্ন চ্যালেঞ্জ ও উত্তেজনার ঘটনার মধ্যেও আলোচনার পথেই এগিয়েবিস্তারিত পড়ুন

বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন,ভারতের ১৪০ কোটি জনসংখ্যা আর বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী
  • চীন আমাদের উন্নয়নে সহযোগিতা করবে : মির্জা ফখরুল
  • জিয়াউর রহমানের বাজেট ছিল গ্রাম-গঞ্জের মানুষের জন্য : মঈন খান
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর
  • জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন: অর্থমন্ত্রী
  • মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন
  • ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ
  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের
  • নতুন মাত্রায় সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ঢাকা-দিল্লি: তথ্য উপদেষ্টা
  • একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী