বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠান


সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিকালে শহরের তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির আয়োজনে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি এস এম কবির আহমেদের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক সদস্য সচিব আব্দুল আলিম।
এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক এডভোকেট নুরুল ইসলাম, সাবেক সদস্য সচিব নুরে আলম সিদ্দিকী, সাবেক যুগ্ম আহবায়ক মো, কামরুল ইসলাম, ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান, সাধারণ সম্পাদক নাসিম, ১২ নং বল্লী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন মন্টু, সাধারণ সম্পাদক আব্দুল গনি।
১নং বাশদহা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান, ৩ নং বৈকারী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক তজিবুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, ৫ নং শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ তাজুজ্জামান, সদর থানা জাসাসের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক ফারুক হোসেন প্রমুখ।
এসময় সদর উপজেলা বিএনপির সকল ইউনিয়নের নেতৃবৃন্দ এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন আমাদের উপরে যে অত্যাচার হয়েছে এটা কোন অত্যাচার নয়। বেগম খালেদা জিয়ার ওপরে যে অত্যাচার হয়েছে তা সীমাহীন। ফ্যাসিবাদী সরকার গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে দীর্ঘ দিন বন্দী করে রেখেছিলো। আজ তিনি অসুস্থ্য আল্লাহ যেন তাকে সুস্থ্য করে দেন।
আমরা নামাজে তার আশু রোগ মুক্তি কামনায় সকল নেতাকর্মী আল্লাহর কাছে দোয়া করবো। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
সমগ্র দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক প্রভাষক আনারুল ইসলাম।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের
বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালি-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

