বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২০২০-২১ অর্থ বছরে

বেনাপোল কাস্টমস হাউজে রাজস্ব আদায় ৪ হাজার ১৪৮কোটি টাকা

বেনাপোল কাস্টমস হাউজে ২০২০-২০২১ অর্থ বছরে ৬ হাজার ১শ’ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য মাত্রার বিপরীতে আদায় হয়েছে ৪ হাজার ১৪৮.২৭ কোটি টাকা। যা এবছর রাজস্ব ঘাটতি হয়েছে ১ হাজার ৯৫১.৭৩ কোটি টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার আজিজুর রহমান।

এদিকে গত ২০১৯-২০২০ অর্থ বছরে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৫৫৬৩.৫৯ কোটি টাকা। তার বিপরীতে রাজস্ব আদায় হয়েছিলো ২৬৩৫.৭৭ কোটি টাকা। এবং সে বছর রাজস্ব ঘাটতি ছিল ২ হাজার ৯২৭.৮২ কোটি টাকা। তবে গত বছরের তুলনায় এবছর রাজস্ব বেশি আদায় হয়েছে ১ হাজার ৫১২.৫০ কোটি টাকা।

সুলতান মাহমুদ বিপুল নামে এক আমদানি কারক জানান, ভারতের পেট্রাপোল বন্দরের কালিতলা পার্কিং বানিজ্যের কারনে ব্যবসায়ীদের লোকসানে পড়তে হচ্ছিল। তবে বর্তমানে বেনাপোল-পেট্রোপোল বন্দরে মধ্যে স্থলপথের পাশাপাশি রেলপথেও ব্যপক হারে আমদানি বেড়েছে। ইতোমধ্যে এ বন্দরে রেলপথের অবকাঠামো উন্নয়ন শুরু হয়েছে। এ কাজ দ্রুত সম্পূর্ন হলে এ বন্দর দিয়ে রেলপথে আমদানি আরো বাড়বে এবং এ বন্দরের রাজস্ব দিগুণ আদায় হবে বলে তিনি জানান।

বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশন সভাপতি মফিজুর রহমান সজন জানান, দেশের স্থলপথে পণ্য আমদানি-রপ্তানি বানিজ্যের বেশিরভাগ আমদানি হয় বেনাপোল বন্দর দিয়ে। তবে বর্তমানে করোনার কারনে উচ্চ শুল্ক হারের পন্য আমদানি কমে গেছে। পাশাপাশি চাহিদা অনুপাতে বেনাপোল বন্দরের অবকাঠামো উন্নয়ন হলে দ্বিগুন পরিমান রাজস্ব আদায় সম্ভব হবে বলে তিনি জানান।

বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার আজিজুর রহমান জানান, এবছর বেনাপোল কাস্টমস হাউজের ৪ হাজার ১৪৮.২৭ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। তবে গত বছরের তুলনায় এবছর রাজস্ব বেশি আদায় হয়েছে ১ হাজার ৫১২.৫০ কোটি টাকা। এছাড়া দেশে প্রায় দেড় বছরের বেশি সময় ধরে করোনার প্রভাব চলছে। দেশে করোনা সংক্রমণ রোধে কয়েক মাস বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বানিজ্য বন্ধ রাখা হয়েছিলো। দেশে অর্থনৈতিক চাকা সচল রাখতে পূনরায় দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি সচল করা হয়।

তিনি আরো জানান, করোনার মধ্যে বেনাপোল বন্দর দিয়ে আমদানি বাড়লেও উচ্চ শুল্কহারের পণ্য কম এসেছে। তবে তারা ব্যবসায়ীদের বৈধ সুবিধা বাড়ানোর পক্ষে কাজ করছেন। এছাড়া ব্যবসায়ীদের সুবিধার্থে অবকাঠামো উন্নয়নের জন্য এরই মধ্যে বন্দর কর্তৃপকে চিঠি দেওয়া হয়েছে। বন্দরের সমতা বাড়লে বেনাপোল বন্দর দিয়ে পণ্য আমদানি বেড়ে যাবে এবং এ বন্দর দিয়ে রাজস্ব আদায় দ্বিগুন করা সম্ভব বলে তিনি জানান।

তিনি আরো জানান করোনা সময় কর্মকর্তা ও কর্মচারিরা নিরোলোস ভাবে কাজ করে যাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়বিস্তারিত পড়ুন

শেখ হা‌সিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই: হুমায়ুন ক‌বির

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার বাংলাদেশে আর আসার কোনো চান্স নাই বলেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারেরবিস্তারিত পড়ুন

  • গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  • আলোচনা করে সংবিধানে ‘ইনক্লুসিভ’ সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির
  • অপতথ্য রোধে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা দরকার : তথ্য উপদেষ্টা
  • নাশকতাকারীদের বিরুদ্ধে যে ঘোষণা দিলেন গয়েশ্বর
  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা যেন নিপীড়নের শিকার না হন, সতর্ক সরকার
  • ১২৩ বছর বয়সেও চশমা ছাড়াই কোরআন পড়েন আব্বাস
  • পাকিস্তানের অনুমতি না পাওয়ায় ঢাকায় আসেনি রূপপুরের জ্বালানি
  • জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, জানতে রুল
  • রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল