মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে ১০টি সোনার বারসহ পাচারকারী আটক

ভারতে পাচারের সময় যশোর-বেনাপোল মহাসড়ক থেকে বেনাপোলগামী যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এক কেজি ১৬৩ গ্রাম ওজনের ১০টি সোনার বারসহ সুমন মিয়া (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।

সোমবার (১৭ মে) দুপুর ২টায় সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ৪৯ ব্যাটালিয়ন বিজিবি।
এর আগে বেলা ১১ টার দিকে সোনা পাচারকারীকে আটক করে বিজিবি।

আটক সোনা পাচারকারী সুমন মিয়া বেনাপোল পৌর এলাকার সাদিপুর গ্রামের জব্বার মিয়ার ছেলে।

শার্শার আমড়াখালী চেকপোস্টে কর্মরত হাবিলদার নুরুল ইসলাম জানান, ‘তাদের কাছে গোপন খবর আসে সীমান্ত পথে সোনার একটি চালান ভারতে পাচার হবে। এমন খবরে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। একপর্যায়ে যশোরের চাচড়া বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা বেনাপোলগামী একটি বাসে অভিযান চালিয়ে সন্দেহভাজন যুবককে ধরা হয়। পরে তার শরীর তল্লাশি চালিয়ে প্যান্টের মধ্যে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৬৭ লাখ টাকা মূল্যের ১০টি সোনার বার পাওয়া যায়। পরে আটক পাচারকারীকে সোনার বারসহ পুলিশে সোপর্দ করা হয়েছে।’

একই রকম সংবাদ সমূহ

​তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত: সদরের ১৬ মসজিদে জায়নামাজ ও কার্পেট বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী এবংবিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশবিস্তারিত পড়ুন

যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক

যশোর সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫)বিস্তারিত পড়ুন

  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা
  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস
  • ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু