বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ব্রাক আরবান ডেভেলপমেন্ট’র উদ্যোগে আ্যাডভোকেসি মিটিং

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম,ব্র্যাক ইনক্রেজিং ওয়াটার সিকিউরিটি এন্ড রেজিলিয়েন্স অব লো ইনকাম ক্লাইমেট এফেক্টেড কমিউনিটিস ইন সাতক্ষীরা মিউনিপালিসিটি প্রকল্প কতৃক আয়োজিত আ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ জুলাই) বেলা ১২ টায় সাতক্ষীরা পৌর সভার হলরুমে আ্যাডভোকেসি মিটিং এ সাতক্ষীরা পৌরসভার মেয়র(ভারপ্রাপ্ত) আলহাজ্ব কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে ব্র্যাক ইউডিপির রিজিওনাল ম্যানেজার হারাধন দেব প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের বিগত ১ বছরের কার্যক্রম ও আগামী দিনগুলোর কর্মপরিকল্পনা,কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জসমুহ এবং প্রকল্পের সাথে পৌর কতৃপক্ষের সম্পৃক্ততা,অবকাঠামো রক্ষণাবেক্ষণের বিষয়ে পৌরকতৃপক্ষের ভূমিকা,দাতা সংস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে
স্থানীয় কাউন্সিলরগণ স্বতঃস্ফূর্তভাবে আলোচনায় অংশগ্রহণ করেন এবং ব্র্যাক ইউডিপি ওয়াটার সিকিউরিটি প্রজেক্টের কার্যক্রমের প্রশংসা করেন,আগামী দিনগুলোতে বাকি ওয়ার্ডসমুহে কাজ করার জন্য অনুরোধ করেন।পৌরসভার নির্বাহী প্রকৌশলী বিশেষ প্রযুক্তির রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেমের প্রশংসা করেন এবং পৌরসভার একটি টিম রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম সরজমিনে পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন। উক্ত মিটিংয়ে আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল,আইনুল ইসলাম নান্টা, আনোয়ার হোসেন মিলন, মারুফ আহম্মেদ,শেখ জাহাঙ্গীর হোসেন কালু,মো শফিকুল ইসলাম বাবু, শেখ শফিক-উদ-দৌলা(সাগর), নুরজাহান বেগম,, অনিমা রানী মন্ডল, ও সমাজ উন্নয়ন কর্মকর্তা মো জিয়াউর রহমান, নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম,পানি সরবরাহ সুপার সেলিম সরোয়ার।এনজিও প্রতিনিধির মধ্যে হ্যাবিট্যাট বাংলাদেশ, আরআরএফ, ব্র্যাকের ইউডিপির পক্ষে উপস্থিত ছিলেন জুনিয়র ইঞ্জিনিয়ার বি এম ইব্রাহিম ইসলাম ও ইঞ্জিনিয়ার মোসাদ্দেকুর রহমান,প্রোগ্রাম অর্গানাইজার আকাশ মন্ডল। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ইমতিয়াজ খান।

একই রকম সংবাদ সমূহ

গোপালগঞ্জে প্রয়োজনে বল প্রয়োগ করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িতদের ভিডিও ফুটেজ, অডিওবিস্তারিত পড়ুন

ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজুবিস্তারিত পড়ুন

মাইকে ঘোষণা দিয়ে টুঙ্গিপাড়া থানায় নজিরবিহীন হামলা, ভাঙচুর ও আগুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর)বিস্তারিত পড়ুন

  • টুঙ্গিপাড়ায় বিএনপির সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে আগুন
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যেভাবে তৈরি হয় বিদ্যুৎ
  • ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে: প্রধানমন্ত্রী
  • ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি রহমানেল মাছউদ
  • পদত্যাগ করলেন বিএনপির এমপি ওসমান ফারুক, আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ
  • বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকাণ্ড ঘটিয়েছে: রিজভী
  • প্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: সংসদে ধর্মমন্ত্রী
  • এসপি জাহাংগীর সাময়িক বরখাস্ত
  • সরিয়ে দেওয়া হলো গোপালগঞ্জের ডিসি-এসপিকে
  • এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান
  • পরিচ্ছন্ন ঢাকা গড়তে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পৃক্ত করতে চান প্রধানমন্ত্রী: মীর শাহে আলম
  • দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে: তথ্য প্রতিমন্ত্রী